হাসপাতালে ঢুকে রোগীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত, চাঞ্চল্য হাওড়ায়

তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় যুবককে বেধড়ক মারধর, আক্রান্ত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও খুনের চেষ্টা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় যুবককে বেধড়ক মারধর, আক্রান্ত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও খুনের চেষ্টা। ঘটনায় উত্তাল হাওড়া জেলা হাসপাতাল। ইতিমধ্যেই গ্রেফতার হামলাকারী। ঘটনার তদন্তে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। ঘটনার সূত্রপাত গত রবিবার সন্ধ্যায় শালিমার স্টেশন লাগোয়া পার্কিং এলাকায়। যেখানে তোলাবাজি নিয়ে ব্যাপক গন্ডগোল হয়। আক্রান্ত যুবক যোগিন্দর সাউয়ের কাছে একদল দুষ্কৃতী ৫০ হাজার টাকা দাবি করে। স্বাভাবিকভাবেই যুবক তোলা দিতে অস্বীকার করেন। তখনই তাঁকে বেধড়ক মারধর করে ওই তোলাবাজরা। যোগিন্দরকে বাঁচাতে ছুটে আসে অটোচালক ভাই রাজকুমার সাউ। সামনে পেয়ে তাঁকেও মারধর করে দুষ্কৃতীরা। পাশাপাশি যোগিন্দরের উপর ধারালো ব্লেড দিয়ে হামলা করে তাঁরা। গোটা ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ এবং তাঁরা আহত যোগিন্দরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেদিন থেকে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যোগিন্দর। কিন্তু বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে হাসপাতালের মধ্যেই তাঁর উপর আবার হামলা হয়। ঘটনার সময় যোগিন্দরকে সিটি স্ক্যান করার জন্য তিনতলা থেকে যখন গ্রাউন্ড ফ্লোরের ল্যাবটরিতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সুনীল পাণ্ডে ওরফে ওমি নামে এক দুষ্কৃতি বাইকে নিয়ে যোগিন্দরের সামনে চলে আসে। তাঁর উপর এলোপাথাড়ি কোপ দিয়ে তাঁকে খুনের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে যোগিন্দরের ভাই রাজকুমার এবং তাঁর বন্ধুরা সুনীলকে জাপটে ধরে ফেলেন। এরপরেই তাঁরা পুলিশকে খবর দেন। হাসপাতালে নিরাপত্তায় থাকা পুলিশ তাঁকে পাকড়াও করে। এরপর তাঁকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কীভাবে নিরাপত্তার চোখ এড়িয়ে ওই দুষ্কৃতী হাসপাতালে ঢুকল এবং যোগিন্দরকে আক্রমণ করল, তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে যোগিন্দরের ভাই রাজকুমার সাউয়ের অভিযোগ, রবিবারে পুলিশকে বিষয়টি জানানোর পর থেকেই সুনীল এবং তাঁর দলবল ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছিল। অবিলম্বে ওই কেস তুলে নেওয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করছিল। তারা রাজি না হওয়ার কারণেই আজ যোগিন্দরের উপর হামলা চালায় সুনীল। এই ঘটনায় পুলিশ সুনীল পাণ্ডেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর