Helicopter Toto-তে মজেছে চাকদা, ভাড়া মাত্র ১০টাকা

নিত্যদিন চাকদার রাস্তায় গিয়ে দাঁড়ালে বেশ বোঝা যাবে সেই Helicopter Toto-তে কেমন মজেছেন শহরের জনতা। ভাড়া মাত্র ১০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথার ওপর দিয়ে নিত্যদিন উড়ে যেতে দেখা যায় প্লেনকে(Plane)। কোনও কোনও দিন মাথার ওপর দিয়ে উড়ে যায় Helicopterও। তা দেখে অনেক মানুষেরই সাধ হয় আকাশে ওড়ার। অনেকেরই সেই সাধ পূর্ণ হয় ট্যাঁকের জোরে। কেউ কেউ আবার অন্য পথেও সুযোগ পান। কিন্তু চট করে Helicopter চড়ার সুযোগ অনেকেরই হয় না, যে ট্যাঁকের জোর যতই থাকুক না কেন। তবে এবার আপনার পকেটে যদি ১০টাকা থাকে তাহলে নদিয়া(Nadia) জেলার কল্যাণী(Kalyani) মহকুমার চাকদা(Chakdaha) এলাকায় চলে এসে সেই Helicopter চড়ার বাসনা পূর্ণ করে নিতে পারেন। সেই Helicopter আপনাকে নিয়ে চাকদার অলিতে গলিতে ঘুরে বেড়াবে।

আরও পড়ুন শিশুদের প্রতিবন্ধকতার সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি সহজ করছে রাজ্য

কী ভাবছেন গাঁজাখুরি গপ্পো শোনাচ্ছি! একদমই না। সত্যিকারে চাকদার রাস্তায় রাস্তায়, অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে Helicopter। আসলে এই যানটি আকাশে উড়ে বেড়াবার যান নয়। রাস্তায় ঘুরেবেড়াবার যান। মাসখানেক ধরে সেখানকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে Helicopter। তার মাথার ওপর পাখাঅয়াছে আর সেই পাখা রীতিমত বন বন করে ঘোরে। আসলে সেটি একটি টোটো যাকে হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে। আদর করে তার নাম দেওয়া হয়েছে Helicopter Toto। আর এই অদ্ভূত যান তৈরি করেছেন চাকদা শহরের বাসিন্দা গৌতম মালাকার।

আরও পড়ুন QR Code সহ সাড়ে ৬ লক্ষেরও বেশি Fisherman Identity Card বিলি হবে

গৌতমবাবু এই Helicopter Toto-তে চড়ে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে এখন রোজ লাইন পড়ে যায় উৎসুক জনতার। সাইকেল সারাইয়ের কাজ করেন গৌতম। প্রায় দু’মাস ধরে অনেক খাটাখাটনি করে তিনি এই হেলিকপ্টার টোটো তৈরি করেছেন নিজের গ্যাঁটের ২ লক্ষ টাকা খরচ করে। এখন সেই টোটোর যা অবস্থা তাতে নাকি আরও কিছু কাজ বাকি আছে। তার জন্য আরও হাজার পঞ্চাশেক টাকা লাগবে। কিন্তু কোথা থেকে আসবে তা জানা নেই গৌতমবাবুর। তবে নিত্যদিন চাকদার রাস্তায় গিয়ে দাঁড়ালে বেশ বোঝা যাবে সেই Helicopter Toto-তে কেমন মজেছেন শহরের জনতা।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের