নেতাজির চোখে ভাঙা সানগ্লাস! ক্ষুব্ধ শিলিগুড়িবাসী

শিলিগুড়ি শহরের সুভাষপল্লীতে নেতাজির যে মূর্তি রয়েছে সেখানেই এদিন দেখা গেল দেশবরণ্য নায়কের মূর্তিতে কেউ বা কারা একটি ভাঙা সানগ্লাস পরিয়ে দিয়ে চলে গিয়েছে। সেই দৃশ্য এদিন সকাল থেকেই দেখতে পেয়ে ক্ষোভ ছড়ালো শিলিগুড়িবাসীর মধ্যে। পরে পুলিশ এসে ওই সানগ্লাসটি সরিয়ে দেয় নেতাজির মূর্তি থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দিন আগেই গিয়েছে দেশবরণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। মঙ্গলবার সেই দেশবরণ্য নায়কের মূর্তিতেই দেখা গেল কেউ বা কারা একটি ভাঙা সানগ্লাস পরিয়ে দিয়ে চলে গিয়েছে। সেই দৃশ্য এদিন সকাল থেকেই দেখতে পেয়ে ক্ষোভ ছড়ালো শিলিগুড়িবাসীর মধ্যে। শহরের সুভাষপল্লীতে নেতাজির যে মূর্তি রয়েছে সেখানেই এই ঘটনা ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই সেখানে জমায়েত হ্যে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। সামনেই শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন। সেইসঙ্গে আগামিকাল দেশের সাধারণতন্ত্র দিবস। তার আগেই এই ধরনের ঘটনায় নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছে শহরের প্রতিটি রাজনৈতিক দল।  

রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা বামফ্রন্টের প্রবীণ নেতা ও শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এদিনের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে জানান, ‘এটা নিকৃষ্টমানের ও জঘন্য রুচির কাজ। শিলিগুড়ি সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষের রুচিবোধ ধীরে ধীরে কমে যাচ্ছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে।’ আবার তৃণমূল নেতা রঞ্জন সরকার যারা এই ধরনের কাজ করেছে তাদের শাস্তির দাবি করেন। গৌতম দেব এই খবর জানতে পেরেই তৎক্ষণাৎ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। এদিন শিলিগুড়িবাসী দেখেন নেতাজির মূর্তিতে একটি ভাঙা সানগ্লাস পরানো হয়েছে যার একটা দিকের কাঁচ নেই। সেই কাঁচ না থাকা কী বিশেষ কোনও অর্থ বহন করছে, এই প্রশ্নেও অনেক বাসিন্দাই নিজের নিজের মতন করে তঁদের ক্ষোভ উগরে দেন। পরে পুলিশ এসে ওই সানগ্লাসটি সরিয়ে দেয় নেতাজির মূর্তি থেকে। সেই সঙ্গে তাঁরা জানান, সিসিটিভি দেখে কে বা কারা এই কাজ করেছে সেটা খুঁজে দেখা হচ্ছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের