‘নতুন বউদের আটকে রাখছে, ফোন নম্বর চাইছে বিএসএফ’

বাগদার জিতপুরে গণধর্ষণের ঘটনা সামনে আসতেই যেন হাঁড়ির বন্ধ মুখের ঢাকনা খুলে গিয়েছে। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে বিএসএফের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা ঘটনা, আর সেটাই যেন একটানে খুলে দিল হাঁড়ির ঢাকনা। তারপরেই বার হতে শুরু করেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। প্রতিটি ক্ষেত্রে কাঠগড়ায় দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ(BSF)। কাঠগড়ায় ওই বাহিনীর জওয়ান থেকে উচ্চপদস্থ আধিকারিকেরা। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ(Bongna) মহকুমার বাগদা(Bagda) ব্লকের জিতপুর(Jitpur) এলাকায় এক তরুণী গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। সেই দুইজনকে শুক্রবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশও দিয়েছেন। কিন্তু এই ঘটনার পরে পরেই বিএসএফের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন জিতপুর এলাকারই বাসিন্দারা। তাঁদের অভিযোগ বিএসএফ জওয়ানরা বাড়িতে তল্লাশির নামে ঘরে ধুকে মহিলাদের শ্লীলতাহানি করছে। জিনিসপত্র ভাঙচুর করছে, টাকাপয়সা লুঠ করছে, সোনার গয়না থাকলে সেটাও নিয়ে নিচ্ছে। এলাকায় নতুন বউ দেখলেই তাঁদের আটকে রাখছে। ফোনের নম্বর চাইছে। এলাকায় আরও কিছু গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে বিএসএফ জওয়ানরা। কিন্তু লোকলজ্জার ভয়ে সেসব সামনে আসেনি।

বিএসএফের বিরুদ্ধে গ্রামবাসীদের এই অভিযোগ কার্যত বাংলাজুড়ে তীব্র চাঞ্চল্য ফেলে দিয়েছে। এরই মধ্যে এদিন সামনে এসেছে সীমান্তরক্ষী বাহিনীর এক কমান্ডার পদমর্যাদার অফিসারের নির্দেশেই নাকি ওই গণধর্ষণের ঘটনা ঘটেছে। কার্যত কাঁকরোলের মাচার নীচ থেকে ওই তরুণীকে টেনে বার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় প্রথমে। তারপর ওই কমান্ডার পদমর্যাদার অফিসারের নির্দেশেই নাকি পাশের পটল ক্ষেতে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ করে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নের এএসআই এস পি চেরো ও অপরজন কনস্টেবল আলতাফ হোসেন। ধৃতেরা জিজ্ঞাসাবাদের সময় নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে এদিন নির্যাতিতার মেডিকেল টেস্টও হয়েছে। তবে তাঁর দেহে মারধরের চিহ্নও মিললেও গণধর্ষণের প্রমাণ মেলেনি। তাই ধৃতদের নিজেদের হেফাজতে পেয়ে ঘটনার পুনর্নিমাণ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এদিম্ন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগকারিণীর বয়ান রেকর্ডও করা হয়েছে।

শনিবার ঘটনাস্থলে যান বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সংসদীয় জেলার সভাপতি বিশ্বজিৎ দাস(Biswajit Das)। এলাকা ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময়েই স্থানীয় বাসিন্দারা বিএসেফের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। পরে বিশ্বজিৎ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘বিএসএফ এক জন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাপা আতঙ্ক আছে। বিএসএস যা করেছে তাতে সাধারণ মানুষ আরও নিরাপত্তাহীনতায় ভুগবেন। আমরা আগামিদিনে এটা নিয়ে মিছিল করব। আজ যা দেখলাম তা সবিস্তারে মুখ্যমন্ত্রীকে জানাব। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিএসএফ নববিবাহিত কোনও মহিলা দেখলেই তাঁকে আটকে রাখছে। ফোন নম্বর চাইছে।’

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর