চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পেট্রাপোলে ডেঙ্গু পরীক্ষার কীটসহ ধৃত বাংলাদেশি যাত্রী

নিজস্ব প্রতিনিধি,পেট্রাপোল: সম্প্রতি সময় ডেঙ্গু পরীক্ষার একাধিক ব্যক্তিকে আটক করেছিল বিএসএফ। ফের আজ বুধবার ডেঙ্গু পরীক্ষার কিট সহ এক বাংলাদেশী যাত্রীকে গ্রেফতার করলো পেট্রাপোল থানার পুলিশ ৷পুলিশ জানিয়েছে ,ধৃত বাংলাদেশির নাম সোহেল রানা(Shoel Rana) ৷ বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। আটক করা হয় ডেঙ্গু কিট এর ৬৮ টি প্যাকেট ৷ আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

এতগুলি কিট নিয়ে সে কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে,দিনের বেলায় ঘরে ঢুকে চুরির চেষ্টা। দুই মহিলাকে আটক করেছে বনগাঁ থানার(Banga P.S.) পুলিশ। বুধবার বনগাঁ খয়রামারী এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির গৃহবধূ সাথী ভট্টাচার্য বলেন ,আমি আর আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলাম। বাইরে শিশু কোলে নিয়ে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন।

ঘরের ভেতর আলমারির পাশে দেখি অপর এক মহিলা আলমারি খুলে দাঁড়িয়ে রয়েছে। আমি চিৎকার করাতে পাশের লোকজন ছুটে আসে। বনগাঁ থানায়(Banga P.S.) খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে ধরে নিয়ে গেছে৷ সাথী দেবীর শশুর বিপ্লব ভট্টাচার্য বলেন, দিনে দুপুরে এরকম ঘটনায় আমরা হতবাক । কি চুরি হয়েছে এখন বলতে পারছি না।

Published by:

Share Link:

More Releted News:

ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

LIVE

মাথাভাঙায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান  বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্ম প্রার্থীর

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ