সলমান-শাহরুখের দেহরক্ষীদের বেতন কত? জানলে চমকে যাবেন আপনিও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড তারকাদের দেহরক্ষীদের বেতন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। বিশেষ করে সালমান খান-এর বডিগার্ড শেরা এবং শাহরুখ খান-এর নিরাপত্তারক্ষী রবি সিংহ বছরে কয়েক কোটি টাকা আয় করেন-এমন দাবি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঘোরাফেরা করে। তবে সম্প্রতি শাহরুখের প্রাক্তন নিরাপত্তা প্রধান ইয়াসিন খান এই দাবি নিয়ে মুখ খুলে আসল চিত্র তুলে ধরেছেন।

হিন্দি রাশের একটি পডকাস্টে ইয়াসিন খান জানান, বডিগার্ডদের বছরে ২-২.৫ কোটি টাকা আয়ের খবর একেবারেই সত্য নয়। তাঁর কথায়, “এটা আসলে তেমন নয়।” তিনি বলেন, বেশিরভাগ দেহরক্ষীই নির্দিষ্ট মাসিক বেতনে কাজ করেন। যদিও কখনও কখনও সিনেমার শুটিংয়ের সময় অতিরিক্ত পারিশ্রমিক পাওয়া যায়, তবে তা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইয়াসিনের মতে, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভুল তথ্য ছড়িয়ে পড়ে। বাস্তবে অভিজ্ঞ দেহরক্ষীদের মাসিক বেতন সাধারণত প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি হয়, যা তাদের দায়িত্ব ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে। তিনি বলেন, “মানুষ ভাবে বছরে কয়েক কোটি টাকা আয় হয়, কিন্তু বাস্তবে বিষয়টা তেমন নয়। বড় তারকার দেহরক্ষীদের একটি নির্দিষ্ট বেতন থাকে। সিনেমার শুটিং হলে আলাদা চুক্তির মাধ্যমে কিছু অতিরিক্ত টাকা দেওয়া হয়।” শেরা বা রবি সিংহের মতো পরিচিত নামগুলোর ক্ষেত্রেও কোটি টাকার বেতনের দাবি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। ইয়াসিন বলেন, কোনও তারকা ব্যক্তিগতভাবে আলাদা চুক্তিতে বেশি টাকা দিতে পারেন, তবে সাধারণ বেতন এতটা বেশি নয়।

উল্লেখ্য, ইয়াসিন খান ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় দশ বছর শাহরুখ খান ও তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পরে তিনি নিজস্ব নিরাপত্তা সংস্থা গড়ে তোলেন, যা বর্তমানে ভিআইপি সুরক্ষা ও বড় ইভেন্ট পরিচালনার কাজ করে এবং বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার-এর মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কাজ করেছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত