চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এয়ারপোর্ট -নারায়ণপুর এলাকার পকেটমারদের গ্যাং লিডার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট: যাত্রী সেজে চলন্ত বাসে উঠে পকেটমারি, অভিযোগের ভিত্তিতে রাজিয়া বিবি(Rajia Bibi) নামে এক মহিলাকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃত মহিলা দক্ষিণ ২৪পরগনার বারুইপুরের বাসিন্দা। শুধু চলন্ত বাসে নয় শপিং মল থেকে শুরু বিভিন্ন জনবহুল এলাকায় পকেটমারি করতো বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃতকে বারাসাত আদালতে(Barasat Court) পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় পকেটমারির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে যাত্রী সেজে চলন্ত বাসে উঠে হাতেনাতে এক মহিলাকে গ্রেফতার করে রাজারহাট থানার(Rajarhat P.S.) পুলিশ। ধৃত মহিলা রাজিয়া বিবির কাছ থেকে উদ্ধার হয় একাধিক মানি ব্যাগ সহ বেশকিছু নগদ টাকা। পুলিশের অনুমান এদের একটি বড় গ্যাং রয়েছে। যারা এভাবেই ভিড় বাসে এবং শপিং মল সহ জনবহুল এলাকায় পকেটমারি করে।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে রাজারহাট, নিউটাউন,নারায়ণপুর, এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকায় পকেটমারি করতো সে। ধৃত মহিলাকে আজ বারাসাত আদালতে হাজির করা হয়। পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় রাজারহাট থানার পুলিশ। এই চক্রে বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

ভোটের আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ