রাত পোহালেই নদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সভাস্থল ঘিরে এসপিজি’র তৎপরতা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, তাহেরপুর:শনিবার নদিয়া জেলার রানাঘাটের তাহেরপুরে নেতাজি পার্ক ময়দানে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নদিয়ার মাটি থেকে এসআইআর(SIR) কার্যক্রম ও ভোটার খসড়া তালিকা প্রকাশের সময় মতুয়া তথা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের জন্য রাজ্যের মানুষকে কি বার্তা প্রধানমন্ত্রী দেন সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।নরেন্দ্র মোদি আসার আগেই শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। ইতিমধ্যে সভাস্থলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন দিল্লি থেকে আসা এসপিজি(SPG) টিম। শুক্রবার সকাল থেকে সভাস্থলেও উপস্থিত হয়েছেন সমস্ত নেতৃত্বরা। সভাস্থলে বিশেষভাবে জেলা এবং রাজ্য নেতৃত্বের জন্য করা হয়েছে বসার আসন ।তার সঙ্গে সঙ্গে একাধিক চেয়ার এর ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষকে বসানোর জন্য। ইতিমধ্যে বায়ু সেনার পক্ষ থেকে হেলিপ্যাডে চলছে সেনার এয়ার ট্রায়াল। অপরদিকে পুলিশ প্রশাসনের তৎপরতা ও রয়েছে চোখে পড়ার মতো। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা।

লাগানো হয়েছে ১০০র বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV Camera)। ঘন ঘন চলছে বম্ব স্কোয়াড(Bomb Squard) ও গোয়েন্দা কুকুরের চিরুনি তল্লাশি। সভাস্থলে বড় বড় এলইডি স্কিনের ব্যবস্থা করা হয়েছে। যাতে মানুষ দূর থেকে প্রধানমন্ত্রীর ছবি স্পষ্ট দেখতে পান এবং তার বার্তা শুনতে পান। ইতিমধ্যে এস আই আর পর্ব শেষ হওয়ার পর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। কয়েক লক্ষ নাম বাদ গিয়েছে রাজ্যে। প্রচুর ভোটার কে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাহেরপুরের সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে এবং এসআইআর পর্ব সহ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের আগে। কি বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচন যত এগিয়ে আসবে তত দিল্লির বিজেপি নেতাদের রাজ্যে আনাগোনা বৃদ্ধি পাবে। কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য বা আটকে থাকা টাকা দেওয়ার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন বার্তা দেবেন না বলে মনে করছে রাজ্যের শাসক দল। প্রধানমন্ত্রী (PM)রাজনৈতিক কুৎসা করে চলে যাওয়ার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার পাল্টা প্রচারে নামবে বলে জানা গিয়েছে। সম্প্রতি কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) SIR ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোন ডিটেনশন ক্যাম্প হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর পাল্টা কোন জবাব তাহেরপুরে সভাস্থল থেকে দেন কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী