মাল নদীতে বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানের কবলে পড়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানের কবলে পড়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পিএমও –এর টুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের সময় যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমি ক্ষুব্ধ। এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছি।’

বুধবার রাতে জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা উদ্ধারকাজ চালাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে এক ৮ বছর বয়সী শিশু। রয়েছেন ৭১ বছর বয়সী এক বৃদ্ধও। মৃতদের নাম যথাক্রমে তপন অধিকারী(৭১), ঊর্মি সাহা(১৩), রুমুর সাহা(৪২), অংশ পণ্ডিত(৮), বিভা দেবী(২৮), সুভাশিষ রাহা(৬৩), স্বর্ণদীপ অধিকারী(২০), সুস্মিতা পোদ্দার (২২)।  এই বিপর্যয়ের পর এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। রাত ৮টা নাগাদ আচমকা পাহাড়ের উপর থেকে জলের স্রোত নেমে আসে। সেই হড়পা বানে ভেসে যান অনেকে। স্রোতের টানে ভেসে যায় প্রতিমা বয়ে নিয়ে আসা ট্রাকও। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ঘটনায় জখম হয়েছে ১৪ জন। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩