গ্যাসের পাইপ লাইন ফেটে বিপত্তি! বাড়ি বাড়ি বন্ধ রান্না, চরম দুর্ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরছুটির সকালে ভয়াবহ দুর্ঘটনা! রবিবার (৫ এপ্রিল) দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে পাইপড ন্যাচরাল গ্যাস বা PNG-র লাইনে ঘটে বিপত্তি। যার জেরে পাইপ ফেটে গ্যাস বেরোতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিস ও দমকল কর্মীরা। আসেন গ্যাস সংস্থার আধিকারিকরাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (৪ এপ্রিল) রাত থেকেই গ্যাসের গন্ধ বেরোচ্ছিল। এদিন সকালেও একই গন্ধ নাকে আসতেই দেখা যায়, একটি পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছে। রাস্তায় পর্যন্ত ছড়িয়ে পড়ে গ্যাস। ফলে বন্ধ রাখা হয়েছে গাড়ি চলাচল। ইতিমধ্যে, গ্যাস সংস্থার আধিকারিকরা এসে কাজ শুরু করেছে।

অন্যদিকে, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় বাড়িতে বাড়িতে তালা পড়েছে হেঁশেলে। রবির ছুটিতে সকাল থেকেই জ্বলছে না গ্যাস। দুপুরে হবে না জমিয়ে খাওয়া দাওয়া?  কার্যত পেটের জ্বালায় মাথায় হাত পড়েছে পরিবারগুলির। গ্যাস সঙ্কটে রান্না বন্ধের আশঙ্কায় রয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে সরাসরি পড়েছে তেল ও রান্নার গ্যাসের উপর।সিলিন্ডারের তীব্র আকাল এবং আকাশছোঁয়া দামের জেরে কার্যত বিপাকে সাধারণ মানুষ। এমতাবস্থায়, LPG-র উপর নির্ভরতা কমাতে ও এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও নানা জায়গায় ইতিমধ্যেই পাইপ বসানোর কাজ হয়ে গিয়েছে। অনেক জায়গায় PNG সরবরাহও করা হচ্ছে। এবার সেই পিএনজি পাইপ ফেটে ঘটল অঘটন।

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?