অস্ত্র হাতে শহরে দাপাদাপিতে গ্রেফতার বেড়ে ৪, ছন্দে ফিরছে গুলশন কলোনি

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গুলশন কলোনি। শনিবার সকাল থেকেই গাড়ি চলাচল শুরু হয়েছে। পুলিশি ব্যারিকেডের মধ্যে খুলছে দোকানপাট। গুলশন কলোনির অটোস্ট্যান্ডে রয়েছে পুলিশ পিকেট। তারমধ্যে শনিবার এলাকায় খুলেছে আমাদের পাড়া আমাদের সমাধান। গুলশন কলোনির ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেফতারি বেড়ে ৪। ধৃতের নাম মহম্মদ অম্বর।

আতঙ্কের নাম গুলশন কলোনি। ভর সন্ধ্যেবেলা অস্ত্র নিয়ে দাপাদাপির ঘটনা নতুপন নয়। এর আগেও এমন ছবি দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল গুলশন কলোনি। গুলি-বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমাবাজির মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ২৪ ঘণ্টার বেশি কেটে গেলেও মূল অভিযুক্ত মিনি ফিরোজ অধরা। এই ঘটনায় মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরেই গ্রেফতার হয়েছিল ৩ জন। এন্টালি থানা এলাকা থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে আরও ১জনকে গ্রেফতার করা হয়েছে। একটি ইম্প্রোভাইসড ৭ মিমি পিস্তল এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। শুক্রবারও এলাকায় অস্থিরতা বজায় ছিল। শনিবার সকাল থেকে পরিস্থিতির বদল হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গুলশন কলোনি। মানুষজন রাস্তা বের হতে ভয় পাচ্ছিলেন। শনিবার রাস্তায় বেরিয়েছেন। তবে পুলিশ পাহাড়া রয়েছে।

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল