সন্দেশখালির হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ২

সন্দেশখালির সরবেরিয়া গ্রামে ED’র ওপর হামলার ঘটনায় ন্যাজাট থানার পুলিশ এদিন ২জনকে গ্রেফতার করেছে। তারা এলাকারই বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘটনার ৭ দিনের মাথায় অবশেষে গ্রেফতার হল ২জন। যদিও হামলা চালিয়েছিল কয়েকশো জন। তবুও এটাই প্রাথমিক সাফল্য পুলিশের। নজরে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার সন্দেশখালিতে(Sandeshkhali) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র ওপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি(Arrest)। জানা গিয়েছে, এদিন অর্থাৎ শুক্রবার ন্যাজাট থানার(Nazat PS) পুলিশ ওই হামলাবাজির ঘটনায় মেহবুব মোল্লা ও সুকমল সর্দার নামে ২জনকে গ্রেফতার করেছে। এদিন ভোর রাতে দু’জনকে গ্রেফতার করা হয়। দু’জনই ভেরি এলাকায় লুকিয়ে ছিলেন। তাঁদের বাড়ি সেই সরবেরিয়া এলাকাতেই যেখানে হামলার ঘটনা ঘটেছিল। হামলার ঘটনার ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে এদের গ্রেফতার করা হয়েছে বলে এদিন পুলিশের তরফে জানানো হয়েছে।

গত শুক্রবার রেশন বন্টন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের সরবেরিয়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ED। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সেখানে গিয়ে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষুব্ধ জনতার হাতে মার খেতে হয়েছিল ED’র ৩ আধিকারিককে। তার জেরে তাঁদের হাসপাতালেও ভর্তি হতে হয়।  সেই ঘটনায় স্থানীয় ন্যাজাট থানায় পর পর ৩টি FIR দায়ের করা হয়েছিল। ১টি FIR দায়ের করেছিল ED তাঁদের ওপর হামলাবাজির ঘটনায়। ১ FIR করা হয় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে। এ ছাড়াও, ED আধিকারিকদের বিরুদ্ধে মহিলা ও শিশুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে একটি FIR দায়ের হয়। শেষেরটির ক্ষেত্রে অবশ্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী ৩১ মার্চ পর্যন্ত ED’র বিরুদ্ধে তদন্ত করতে পারবে না পুলিশ। বাকিগুলির ক্ষেত্রে অবশ্য তাঁরা তদন্ত করতে পারে। এবার সেই তদন্তের হাত ধরেই পুলিশের হাতে গ্রেফতার হল হামলার ঘটনায় জড়িত ২জন। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত