আর্থিক প্রতারণার ঘটনায় গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী

কোটি কোটি টাকার প্রতারণার দায়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হল বাংলার একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ছাত্রী ঈশিতা শীলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেয়ার মার্কেটের(Share Market) নামে কোটি কোটি টাকার প্রতারণা করে অবশেষে পুলিশের(Police) হাতে গ্রেফতার(Arrest) হতে হল বাংলার(Bengal) একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর(Viswa Bharati University) ছাত্রী ঈশিতা শীলকে(Ishita Shil)। রবিবার ভোরে বোলপুরের পশ্চিম গুরুপল্লীর একটি বাড়ি থেকে বোলপুর থানার পুলিশ গ্রেফতার করে তাকে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ওই ছাত্রীর দাদাকে একই মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। এবার বোনের পালা। ইশিতা বিশ্বভারতীর সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী। আগেই তার নামে গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছিল। এতদিন গা ঢাকা দিয়ে ছিল। কিন্তু গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল শনিবার রাতে সে বাড়ি ফিরেছে। আর তার জেরেই রবিবার ভোরে তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বেলার দিকে তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷

জানা গিয়েছে, ঈশিতার দাদা শুভ্রায়ণ শীল এস এস কনসালটেন্সি নামে একটি সংস্থা তৈরি করে খোলা বাজার থেকে কমপক্ষে ৩০ কোটি টাকা তুলেছিল। বোলপুরে প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে ৩০ কোটি টাকা তুলেছিল বলেই অভিযোগ। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বোলপুরের ওই চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস হয়। সেই সংস্থার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধার শুভ্রায়ণকে গ্রেফতার করেছিল বোলপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বোলপুরের প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা করে তোলা হয়েছে শেয়ার মার্কেটের নামে। বাড়তি মুনাফার লোভ দেখিয়ে বোলপুরের বুকে একটি বড়সড় চিটফাণ্ড সংস্থা গড়ে তোলা হয়েছিল। খোলাবাজার থেকে টাকা তুলে দামি গাড়ি, মোবাইল সহ প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে দেখা যেত ভাই-বোনকে৷ রাতারাতি তাদের জীবন যাপনের ধরন বদলে যাওয়া চোখে পড়েছিল সকলের। এদিন যে বাড়ি থেকে ঈশিতা গ্রেফতার হয় সেটি ভাড়া বাড়ি বলেই জানা গিয়েছে।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ