অনগ্রসর শিক্ষার্থীর স্কলারশিপের টাকা আত্মসাৎ করে পুলিশের জালে অভিযুক্ত

মূল অভিযুক্তের নাম মাহাতাবুদ্দিন। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হত হাতিয়ে নেওয়া টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনগ্রসর শ্রেণির স্কলারশিপের (Scholarship) টাকা আত্মসাৎ করে পুলিশের (Police) জালে ধরা পড়ল মূল অভিযুক্ত। উত্তর দিনাজপুরের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ভুয়ো আবেদন জানিয়ে একাধিক ছাত্র- ছাত্রীর নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মূল অভিযুক্তের নাম মাহাতাবুদ্দিন। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হত হাতিয়ে নেওয়া টাকা।

দিনের পর দিন মাহাতাবুদ্দিন অনগ্রসর শ্রেণির ছাত্র- ছাত্রীদের টাকা তুলে আত্মসাৎ করেছে। ভুয়ো আবেদন জানিয়ে তোলা হত টাকা। এরপর তা জমা করা হত একাধিক ব্যাংক অ্যাকাউন্টে। এসসি (SC), এসটি (ST) ও ওবিসি (OBC) সম্প্রদায়ের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে হাতিয়ে নেওয়া হত টাকা। অভিযুক্তের বাড়ি উত্তর দিনাজপুর জেলার সাবধান এলাকায়। স্থানীয়রা তার সহ আরও বেশ কিছুজনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিল। অভিযুক্তদের নাম হুমায়ুন কবীর, সারজাহান আলি, হায়াত আলি সহ আরও অনেকে। এই চক্রের মূল অভিযুক্ত মাহাতাবুদ্দিন। একটি চক্র এই দুষ্কর্ম করত বিভিন্ন এলাকায়। ঘটনার তদন্তে নামে করণদীঘি থানার পুলিশ। অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতকে ইসলামপুর আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন রুস্তম আলি। নিজেকে ব্যবসায়ী দাবি করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ধৃত।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ