আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোয়েম্বাটুর গণধর্ষণ : পায়ে গুলি করে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কোয়েম্বাটুর : ভারতীয় মহিলা ক্রিকেটের বিশ্বজয়ের দিনেই নারী নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। এদিনেই কোয়েম্বাটুরের বিমানবন্দর চত্বরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরে অভিযুক্তরা পালানোর চেষ্টা করছিল। সেই সময় তাদের পায়ে গুলি করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার সময়ে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে সূত্রের খবর। ধৃতরা গুনা, কারুপ্পাস্বামী এবং কার্তিক ওরফে কালীশ্বরন।

জানা গিয়েছে, রবিবার রাতে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিমানবন্দর চত্বরের পিছনে তিনজন মিলে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তার বন্ধুর সঙ্গে গাড়িতে ছিলেন। ওই সময়ে অভিযুক্তরা  মহিলার বন্ধুর উপর আক্রমণ চালায় এবং তরুণীকে অপহরণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্ধুটি পুলিশকে খবর দেয়। অভিযোগ পেয়েই পুলিশ তল্লাশি অভিযান শুরু করে এবং মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে মোটরবাইক চুরি করার অভিযোগ উঠেছে।  ৩ জন ওই কলেজ ছাত্রীকে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই তার উপর যৌন নির্যাতন চালানো হয়। পুলিশ অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য সাতটি বিশেষ দল গঠন করেছিল। কোয়েম্বাটুরের উপকণ্ঠে ভেল্লাকিনারু এলাকা থেকে অভিযুক্তরা পালানোর চেষ্টা করছিল। সেই সময় পুলিশ তাদের পায়ে গুলি করে। সেইসময় জখম হয়ে পড়ে তারা। তখন তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম গুনা, কারুপ্পাস্বামী এবং কার্তিক ওরফে কালীশ্বরন। অভিযুক্তদের কোয়েম্বাটুরের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই বছরের ফেব্রুয়ারিতে আরেকটি ঘটনায়, ১৭ বছর বয়সী এক কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের অধীনে সাত কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। কুনিয়ামুথুরের একটি বেসরকারি কলেজ ছাত্ররা সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে নাবালিকার সাথে বন্ধুত্ব করেছিল। নাবালিকা তাদের একজনের সাথে দেখা করার পরে সে বাড়ি ফিরে আসেনি তখন তার পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করে। পরে মেয়েটিকে খুঁজে পাওয়া যায় এবং অভিযোগ করা হয় যে ছাত্ররা তার উপর নির্যাতন চালিয়েছে। পুলিশ সাতজনকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ১ মে থেকেই টানা ছুটি রাজ্যের সব স্কুলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ