বড়সড় গরু পাচারচক্রে ফাঁস বাঁকুড়ায়, গ্রেফতার ৬

এই গরু চোরেরা আদতে গরু চুরির একটি বড়সড় চক্রের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ। যে ৬জন ধরা পড়েছে তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ জমা পড়ছিল জেলারই নানা থানা থেকে। রাতের বেলা বাড়ির গোয়াল থেকে উধাও হয়েছে গরু। আর এই গরু চুরির(Cattle Theft) জেরে জেলার গ্রামীণ এলাকায় ক্রমশই ক্ষোভ চড়ছিল পুলিশের বিরুদ্ধে। শেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে নামে পুলিশ। আর তাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। হাতেনাতে গ্রেফতার ৬ গরু চোর। বুধবার দুপুরে তাদের পেশ করা হল জেলা আদালতে। নজরে বাঁকুড়া(Bankura) জেলা। এই জেলাতেই বিগত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গা থেকে হামেশায় গোরু চুরির অভিযোগ জমা পড়ছিল। কিন্তু হাতেনাতে কাউকেই ধরা যায়নি। এই চুরির কিনারা করতে একটি স্পেশ্যাল টিম তৈরি করেন বাঁকুড়া জেলার পুলিশ(Police) সুপার। তারপর গোপন তথ্যের ভিত্তিতে স্পেশাল টিমের অভিযানে পশ্চিম মেদিনীপুরের ডেবরা(Debra) থানার বালিচকে হানা দিতেই ধরা পড়ে ৬ গরু চোর। এদেরই এদিন দুপুরে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, এই গরু চোরেরা আদতে গরু চুরির একটি বড়সড় চক্রের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ। যে ৬জন ধরা পড়েছে তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরে। কিন্তু এই গরু চুরিচক্রের জাল ছড়িয়ে রয়েছে বাঁকুড়া ছাড়িয়ে দুই মেদিনীপুর, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অর্থাৎ মোট ৬টি জেলা জুড়ে চলত এই গরু চুরির চক্র। এদের সঙ্গে কোনও প্রভাবশালী গোষ্ঠী জড়িত রয়েছে কিনা তা এখন খতিয়ে দেখতে চাইছে পুলিশ। এই চক্রের যারা স্ক্রিয় নীচুতলার সদস্য রয়েছে তারা আদতে দুষ্কৃতী। এরা রাতের বেলায় গ্রামের দিকে গৃহস্থের বাড়িতে চুপিসাড়ে হানা দিয়ে কাকপক্ষীও টের পাওয়ার আগেই গরু চুরি করে পালিয়ে আসে। তারপর সেই সব গরুকে দক্ষিণ ২৪ পরগনার নানাপ্রান্তে বিক্রি করে দেওয়া হয়। কিছু গরু বিক্রি করা হয় বীরভূমের দুটি পশুহাটেও।

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে