কালীগঞ্জের মোলান্দিতে স্থায়ী ক্যাম্প বসানোর সিদ্ধান্ত কৃষ্ণনগর পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : ভোট পরবর্তী হিংসা রুখতে কালীগঞ্জের মোলান্দিতে স্থায়ী ক্যাম্প বসানোর সিদ্ধান্ত পুলিশের। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পরেই অশান্তি ছড়িয়েছিল কালীগঞ্জে। ফল ঘোষণা দিন ঘটে গিয়েছে নক্কারজনক ঘটনা। রাজনৈতিক হিংসায় প্রাণ দিতে হয়েছে একটি তরতাজা ছোট্ট প্রাণকে। বোমা হামলায় মৃত্যু হয়েছে তামান্নার। এরপরে কালীগঞ্জ জুড়ে বোমাও উদ্ধার হয়েছে।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা কালীগঞ্জের মোলান্দি গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প বসছে। তামান্নার মৃত্যুর পরে কৃষ্ণনগর পুলিশ এলাকায় পিকেট বসিয়েছিল। এবার মানুষকে নিরাপত্তা দিতেই স্থায়ী ক্যাম্প খোলা হচ্ছে। মোলান্দি গ্রামে একটি নির্মীয়মান বাড়িতে এই স্থায়ী পুলিশ ক্যাম্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, মোলান্দি গ্রাম থেকে কালীগঞ্জ থানা অনেকটাই দূরে। বড় কোনও ঘটনা ঘটলে পুলিশের আসতে সময় লাগে অনেকটাই। তাই এলাকায় শান্তি বজায় রাখতে, পরিস্থিতির দিকে নজর দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তায় স্থায়ী ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানিয়েছেন, এই স্থায়ী ক্যাম্পটি করার জন্য এলাকারই একজনের বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। স্থায়ী ক্যাম্পে ।থাকবেন ২ জন অফিসার, ৫জন ফোর্স, ১০ জন সিভিক ভলান্টিয়ার। পরিস্থিতি ঠিক থাকলে আগামী সপ্তাহেই এই ক্যাম্পের উদ্বোধন করা হবে।

কালীগঞ্জ বিধানসভার ফল ঘোষণার দিন নক্কারজনক ঘটনার পর এলাকায় অশান্তি ছড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসেছিল পুলিশ পিকেট। কিন্তু তাতেও আশ্বস্ত হচ্ছে না কালীগঞ্জবাসী। এই ঘটনার পরে একাধিক বোমা উদ্ধারের ঘটনাো ঘটেছে। তামান্নার হ্ত্যাকারীদের তালিকায় ২৪ জনের নাম থাকলেও সবাই ধরা পড়েনি। ফলে আতঙ্কে রয়েছে সকলেই।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর