ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমেছে প্রায় ২০ কোটি, চক্রের পিছনে শৈলেশ

এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেখানে বলা হয় ওই ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকা জমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি গাড়িতে তল্লাশি চালিয়ে শনিবার রাতে প্রায় দু কোটি নগদ টাকা-সহ প্রচুর গয়না উদ্ধার করেছে পুলিশ। হাওড়া শিবপুরে সেই টাকা উদ্ধারের পর সামনে এলো আরও গুরুত্বপূর্ণ তথ্য। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকা জমেছে। আর এই পুরো চক্রের পেছনে রয়েছেন ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। কীভাবে অ্যাকাউন্টে এত টাকা জমল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ১১ অক্টোবর। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেখানে বলা হয় ওই ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকা জমেছে। এরপর তদন্তে নামে  পুলিশ । তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুটি অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকা জমা হয়েছে। পুলিশ আরও জানতে পারে এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে শৈলেশ পাণ্ডে। কীভাবে এত টাকা জমা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই টাকা বৈধভাবে জমা হয়েছে নাকি অবৈধভাবে তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সূত্র ধরে শনিবার রাতে হাওড়ার শিবপুরের এক আবাসনে হানা দিয়ে শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে উদ্ধার করে  প্রায় ২ কোটি টাকা,  সোনা ও হীরে। যদিও তল্লাশি চালানোর সময় ওই আবাসনে ছিলেন না ব্যবসায়ী।

অন্যদিকে গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি বাড়ির নিরাপত্তারক্ষীও। শৈলেশ পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ বহু লোককে ব্যাঙ্ক থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছিল সে। ওই মামলায় আগেও গ্রেফতার হয়েছিল ওই ব্যবসায়ী।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?