অনুব্রতকে নিয়ে নয়া মোড়, কেষ্টকে দুবরাজপুর আদালতে পেশ রাজ্য পুলিশের

তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিজেদের হেফাজতে চেয়ে দুবরাজপুর আদালতে তাঁকে পেশ করল রাজ্য পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার (Cattle Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে ইডিকে (ED) জেরা করার অনুমতি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আর তার পরদিন মঙ্গলবার বীরভূমের কেষ্টকে অন্য একটি মামলায় দুবরাজপুর আদালতে পেশ করল রাজ্য পুলিশ। এক তৃণমূল কংগ্রেস কর্মীকে (TMC Workaer) খুনের চেষ্টার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে চেয়ে দুবরাজপুর আদালতে কেষ্টকে পেশ করল রাজ্য পুলিশ (West Bengal State Police)। তাঁকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশের এই পদক্ষেপে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে চলেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। প্রসঙ্গত গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কেষ্টকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ঠিক কোন অভিযোগে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে আদালতে তুলছে রাজ্য পুলিশ? জানা গিয়েছে, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দুবরাজপুরের বালিজুড়ি গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান শিবঠাকুর মণ্ডল বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। সেই খবর অনুব্রত মণ্ডল জেনে যান। আর তারপর তাঁকে মারধর করেন কেষ্ট। তাঁকে দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ডেকে এনে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, শিবঠাকুর মণ্ডলকে গলা টিপে খুন করার চেষ্টা করেন কেষ্ট। দুবরাজপুরের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর বিষয়টি পুলিশে অভিযোগ দায়ের করলে মঙ্গলবার ভোরে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কেন এতদিন পরে মামলা? অভিযোগকারীর দাবি, ‘দুবরাজপুর পার্টি অফিসে আমাকে কেষ্ট দা ডেকে পাঠিয়ে বলেন তুই অন্য দলে যাবি কেন? আমি বললাম, দাদা আমি এই দলে কোনও মানসম্মান পাই না। তখন আমাকে গলা টিপে ধরে এবং প্রাণে মারার চেষ্টা করে। আমি দাদার হাতে পায়ে ধরে রক্ষা পাই। তখন থেকেই এটা আমার মাথায় ছিল। আজ সুযোগ এসেছে। কেষ্টদা জেলে, তাই অভিযোগ করলাম। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

লিলুয়ায় গোপন ডেরায় পুলিশি হানা, বাজেয়াপ্ত কোটি টাকার মদ ও বিয়ারের বোতল, আটক ১

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র