প্রতিমা বিসর্জনে ২১৬টি পয়েন্টে তৎপর পুলিশ, রয়েছে বিপর্যয় মোকাবিহাল বাহিনী!

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর সময়ে আবহাওয়া মোটের উপর ভালো থাকলেও নবমী থেকে পরিস্থিতির বদল হয়েছে। নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ-সংলগ্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছে। উৎসবের বিদায়বেলায় দুর্যোগের আশঙ্কার কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত।

কলকাতার পাশাপাশি হাওড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সর্তকতা। দশমী উপলক্ষে মণ্ডপে মণ্ডপে প্রতিমা বিসর্জনের তোড়জোড় শুরু হয়েছে। বিসর্জন নিয়ে তৎপর রয়েছে পুলিশ প্রশাসনও। কলকাতা পুলিশ শহরের গঙ্গা, পুকুর মিলিয়ে মোট ৮৩টি ঘাটে প্রতিমা বিসর্জন হবে। পাশাপাশি বিসর্জন দিতে যাওয়ার পথে ২১৬টি পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে শুধু পুলিশ আধিকারিকই নয়, মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। পাঁচজন প্রশিক্ষিত ডুবুরি স্কুবা ডাইভিং সেট সহ স্পিড বোটের আয়োজন করা হয়েছে। গঙ্গার ঘাট গুলোতে কড় নজরদারি ও সতর্কতা চালানো হচ্ছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে কড়া নজরদারি রয়েছে।। গঙ্গার সমস্ত ঘাটে পুলিশের লঞ্চ তৎপর রয়েছে। কলকাতার বাজা কদমতলা ঘাটে পুলিশের লঞ্চে রয়েছেন ৬ জন ডুবুরি। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পুলিশি বন্দোবস্ত থাকছে ঘাটগুলোতে। বিসর্জনের আগের দিন কলকাতার গঙ্গার ঘাট গুলোর পরিস্থিতি কি রকম রয়েছে সেই বিষয়েই খোঁজখবর নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শোভাবাজার আহিড়িটোলা নিমতলা বাবুঘাট। ও বাগবাজার ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ হলে বিসর্জন পর্ব করতে পুলিশ অনুমতি দেবে কিনা তা নিয়েও গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আলোচনা করেছেন তিনি।

হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। সকাল থেকে শুরু হয় পুজো। হল আরতি। উৎসব মুখর রাজ্যে এখন শুধুই বিদায়ের যন্ত্রণা। বিষন্নতা ছড়িয়ে রয়েছে আকাশে বাতাস। প্রকৃতিও যেন কেঁদে ভাসাচ্ছে। নিম্নচাপের দরুণ দশমীর সকাল থেকে রাজ্য়জুড়ে মেঘের আস্তরণ। কলকাতা সহ রাজ্যের বিস্তির্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। প্রকৃতিও ঘরের মেয়ের বিদায়ে দুঃখিত। কিন্তু এই যন্ত্রণার মধ্যে মায়ের আবার আসার বার্তা রয়েছে। অপেক্ষা আরও ১ বছরের। চোখের জলে সবার আহ্বান আবার এস মা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ