কৃষ্ণনগর এলাকায় ৩ কোটি হেরোইন-সহ গ্রেফতার ১, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেই চলছে নানা রকমের বেআইনি কাজ। এবার  নদিয়ার কৃষ্ণনগর জেলার পুলিশ উদ্ধার করেছে মাদক। জানা গিয়েছে, পুলিশের এই বিশেষ অভিযান সফল হয়েছে। তাঁরা তল্লাশি করে ২ কেজি ৯৬৯ গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করে। এই মাদকের বর্তমান বাজার দর প্রায় তিন কোটি টাকার কাছে। জানা গিয়েছে, কৃষ্ণনগর এলাকার পলাশিপাড়া থানায় কাছ থেকে এই হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা নিরাপত্তার জন্য পলাশিপাড়া থানার কাবলি খালি ব্রিজের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। ঠিক সেই মুহূর্তে আরশাদুল শেখ নামে এক যুবকের থেকে এই বিপুল পরিমাণ হিরোইন পুলিশ উদ্ধার করেছে। এই হিরোইনের পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে অন্যান্য কিছু আসবাবপত্র। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় ওই আরশাদুল শেখ নামের যুবককে। এই অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। প্রায় ৩ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে তাঁরা।

শনিবার জেলা পুলিশের তরফে থেকে এই উদ্ধারকার্যের জন্য একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকে জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, “এর আগেও হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু, সাম্প্রতিককালে পলাশিপাড়া থানা এলাকায় এত টাকার হেরোইন উদ্ধার হয়নি। ধৃত আরশাদুল শেখের বাড়ি মালদহে। এর আগেও একবার হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছিল তাঁকে।” পুলিশ এখন এ বিষয় তল্লাশি চালাবে বলে জানায়। এই মাদক কোথা থেকে আনা হয়েছে এবং কাকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে সব খতিয়ে দেখতেছে পুলিশ। ধৃতকে বর্তমানে পুলিশি হেফাজতেই রাখা হবে বলে জানা গিয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছেন কি না সে বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের