মাধ্যমিক শেষ, এবার বিয়ে? খোঁজ নিতে দুয়ারে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিল বেলপাহাড়ি থানা। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে হঠাৎ পুলিশ পৌঁছে যাওয়ায় প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে সামনে আসে মানবিক এক উদ্যোগের ছবি। মাধ্যমিক পরীক্ষার পর বহু নাবালিকা ছাত্রীকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা রুখতেই এই বিশেষ অভিযান চালানো হয়।

মাধ্যমিক শেষ হওয়ার দিন থেকেই থানার ওসি শুভেন্দু রানা-র নেতৃত্বে পুলিশ দল ভাগ হয়ে পরীক্ষার্থী নাবালিকাদের বাড়ি বাড়ি যান। তারা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে উৎসাহ দেন এবং অভিভাবকদের স্পষ্টভাবে জানান-১৮ বছরের আগে কোনও অবস্থাতেই মেয়ের বিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য থানার নম্বরও দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় বহু পরিবারেই মেয়েরা প্রথম প্রজন্মের শিক্ষার্থী। ফলে সচেতনতার অভাবে মাধ্যমিকের পর পড়াশোনা বন্ধ করে বিয়ের ঘটনা ঘটে। তাই গত বছর থেকেই ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। এছাড়া মাধ্যমিকের ফল প্রকাশের পর ছাত্রীরা উচ্চমাধ্যমিকে ভর্তি হচ্ছে কি না, সেটিও নজরে রাখা হচ্ছে। এই উদ্যোগে যুক্ত রয়েছে বাঁশপাহাড়ি হাইস্কুল এবং ভুলাভেদা হাইস্কুল।

এই বিষয়ে বেলপাহাড়ি মহকুমা পুলিশের পক্ষ থেকে শ্রেয়া সরকার জানান, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পালিয়ে বিয়ে ও কম বয়সে মাতৃত্বের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তাই বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে এই ধরনের বাড়ি বাড়ি প্রচার চালানো হচ্ছে। ভবিষ্যতে জেলার অন্যান্য থানাতেও এই উদ্যোগ চালু করার পরিকল্পনা রয়েছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?