ভারত-বাংলাদেশ সীমান্তের আকাশে বিদেশি প্রযুক্তির ড্রোন, কারা ওড়াল? জানতে তৎপর পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : ভারত-বাংলাদেশ সীমান্তে রাতের অন্ধকারে আকাশে বিদেশি ড্রোন।  এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। বিদেশি ড্রোন ঘিরে সীমান্তের রহস্য দানা বাঁধছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচটি ক্যামেরা লাগানো রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়ার গাজীপুর এলাকার একটি পুকুর থেকে ড্রোন উদ্ধার করল পুলিশ। পরে জানা যায় বিদেশি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ড্রোনটি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সীমান্ত এলাকাজুড়ে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। তারপর দেখা যায় একটি কিছু এলাকার একটি পুকুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা সুন্দরবন জুড়ে।

বিষয়টি দেখতে পেয়েই এলাকাবাসীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাঁরাই ড্রোনটিকে জাল ফেলে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচটি ক্যামেরা দেওয়া আছে।  এই ড্রোন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

এর আগেও বেশ কয়েকবার ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে ড্রোন। হিঙ্গলগঞ্জের কখনো হাসনাবাদ, কাটাখাল, আবার কখনো স্যান্ডেলবিলে রাতের অন্ধকারে ড্রোন দেখা গিয়েছিল। সীমান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।  পুলিশ ও বিএসএফ ড্রোন কন্ট্রোলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে কাছাকাছি বাংলাদেশ সীমান্ত হওয়ায় ধারণা করা যাচ্ছে বাংলাদেশ থেকে ড্রোনটি আসতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিক।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক