অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিঘার পর বিঘা জমি

যদিও পশ্চিমী ঝঞ্ঝার সতর্ক বার্তা আগেই দিয়েছিলেন আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: জানুয়ারি শীত বদলে গেল বর্ষায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। যদিও পশ্চিমী ঝঞ্ঝার সতর্ক বার্তা আগেই দিয়েছিলেন আবহাওয়া দফতর।

এক আলুচাষি জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ার কারণে আলুর জমিতে জল জমতে শুরু করেছে। এর আগেই অকালবর্ষণের কারণে বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে গিয়েছিল, এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তির মুখে পড়তে চলেছেন বলে আশঙ্কা তাঁদের।

ইতিমধ্যেই জমি থেকে জল বের করতে উঠে পড়ে লেগেছেন চাষিরা। পুরোটা সম্ভব না হলেও যতটুকু বাঁচানো যায়, ততটুকুই লাভ। শুধু আরামবাগ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার আলুচাষিদের পরিস্থিতিও একই। তাঁরাও আশঙ্কা করছেন, এ বছর হয়ত লাভের অঙ্ক দূর, সামান্য চাষের খরচটাও তুলতে পারবেন না।

অন্যদিকে, চাষের জন্য কেউ সমবায় থেকে ঋণ নিয়েছেন তো কেউ আবার মহাজনী প্রথায় চড়া সুদে ঋণ নিয়ে বীজ কিনেছেন। তবে এবার ফলন প্রায় নষ্ট হলে বীজের দামটুকুও পাবেন না তাঁরা। গোঘাটের এক আলুচাষির কথায়, ‘সমবায় থেকে ধার করেছিলাম, চাষের জন্য। সেই টাকা সুদ সমেত কেটে নিল। এখন শুনছি সে টাকা নাকি কোম্পানির ঘরে গিয়েই পৌঁছয়নি। তারপরে আবার এই বৃষ্টি। আমাদের তো একূল-ওকূল দুইকূল গেল!’ এদিকে আলুর ফলন কমে গেলে বাজারে ফের অগ্নিমূল্য হবে দাম। ফলে, আলু যত দ্রুত ফলে তত ভাল। নয়ত পড়ে যোগানের অভাব দেখা দিতে পারে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ