খড়দহ থানায় অভিযোগ দায়ের করলেন প্রদীপ করের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: NRC আতঙ্কে আগরপাড়ার পাণিহাটিতে মৃত প্রদীপ করের পরিবারের লোকজন অভিযোগ জানালেন থানায়। খরদহ থানায় তাঁরা অভিযোগ দায়ের করেছেন। প্রদীপ করের পরিবারের সদস্যদের অভিযোগ, NRC নিয়ে প্রচন্ড আতঙ্কে ছিলেন তিনি। তাই আত্মহননের পথ বেছে নিয়েছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

NRC আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে বুধবার যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী হয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিক এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়ে ৫৭ বছর বয়সী প্রৌঢ়র। সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসাবে প্রদীপ কর দায়ী করে গিয়েছেন কেন্দ্রীয় সরকারের নাগরিক আইন NRC-কে। মৃতদেহের পাশে পড়ে ছিল একটি ডায়েরি। সেই ডাইরিতে লেখা ছিল NRC সম্পর্কিত বিষয়। জানা গিয়েছে। ২০০২ সালের ভোটার লিস্টে প্রদীপ করের নাম থাকলেও অন্য চার ভাই বোন NRC- এর আওতায় ছিল। এই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রৌঢ়কে। তাই শেষ পর্যন্ত, আত্মহননের পথই বেছে নেনে তিনি।

ডায়েরির খাতার একদম নিচে লেখা আছে “NRC আমার মৃত্যুর জন্য দায়ী।” প্রদীপ করের হাতের চারটে আঙুল অর্ধেক কাটা ছিল। ঠিকমতো লিখতে পারতেন না বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে প্রৌঢ়ের মৃত্যুর পর জানা গিয়েছে তিনি ২০০২ সালের ২১৪ নম্বর বুথের ভোটার ছিলেন। প্রদীপ করের চার বোন NRC’র আওতায় রয়েছে। ফলে সবসময় ভয়ে কাঁটা হয়ে থাকতেন তিনি।

বুধবার  দিনহাটার বাসিন্দা বছর ষাটেকের বৃদ্ধ খাইরুল শেখ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার জন্য খাইরুল আতঙ্কিত ছিলেন প্রথম থেকেই। বৃদ্ধের নাম খাইরুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম আসে খয়রু শেখ।। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলেন। ২৭ অক্টোবর সোমবার SIR ঘোষণা হওয়ার পর থেকেই খাইরুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের খয়েরবুনি গ্রামে ক্ষিতীশ মজুমদার নামে এক ৯৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বাসিন্দা। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কাঁটা হয়ে ছিলেন তিনি। পুশ ব্যাকের ভয় পেতেন প্রবল। সে’কথা বলতেনও সকলকে। প্রথমদিন থেকেই নথিপত্র নিয়ে চিন্তিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে ক্ষিতীশ মজুমদারের নাম ছিল না। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা