তবে কি বৃহত্তর বাম ঐক্যের ডাক দিলেন কারাত?

তিনি এও বলেন, কোনও একক  শক্তির ক্ষমতা নেই বিজেপিকে হারানোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে ক্ষমতা হারানোর পরে দুর্বল হয়ে পড়েছে বাম (LEFT)। এমনটাই মন্তব্য করলেন সিপিএমের (CPIM) প্রাক্তন সাধারণ সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত (PRAKASH KARAT)। বর্ধমানে অনুষ্ঠিত হয়েছিল প্রয়াত বাম নেতা নিরুপম সেনের স্মরণ সভা। সেখানেই এই মন্তব্য করেন কারাত।

বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে তিনি বলেন, বিজেপি শুধু ক্ষমতায় থাকতে চায় না। হিন্দুত্ব কায়েম করে দেশের সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা নষ্ট করতে চায়। তিনি এও বলেন, কোনও একক  শক্তির ক্ষমতা নেই গেরুয়া শিবিরকে হারানোর। এরপরেই বাম ঐক্যের ডাক দেন প্রকাশ। বলেন, সমস্ত বামপন্থী সংগঠনগুলিকে এক হতে হবে। তবে কি বৃহত্তর বামের ডাক? উল্লেখ্য, গত বছরের শেষের দিকেই সিপিআইএমএলের জাতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বাম ঐক্যের ডাক দিয়েছিলেন। উদ্দেশ্য, বিজেপিকে পরাস্ত করা।

এদিন প্রকাশ বলেন, বিজেপি, আরএসএসের একমাত্র লক্ষ্য হিন্দু রাষ্ট্র। সেই লক্ষ্যে সামিল বেশ কিছু পুঁজিবাদী শক্তি। বলেন, ভারতের সাংবিধানিক এবং রাজনৈতিক পরিকাঠামোয় বদল আনাই গেরুয়া শিবিরের একমাত্র লক্ষ্য। দীর্ঘ বছর ধরে স্বায়ত্বশাসনের চেষ্টা চালাচ্ছে বিজেপি, বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় পরিকল্পিত ভাবেই হিংসা, দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি, যা থেকে মুক্তি পায়নি শিক্ষা প্রতিষ্ঠানও।

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…