চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের আগাম জামিন কার্যকর বিধাননগর আদালতে

নিজস্ব প্রতিনিধি : সোনা ব্যবসায়ী খুনে বিডিওর প্রশান্ত বর্মনের আগাম জামিন কার্যকর। অভিযুক্ত বিডিও-র আগাম জামিন কার্যকর করল বিধান নগর আদালত। ২৫ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর। প্রশান্ত বর্মনকে নির্দেশ দেওয়া হয়েছে যেদিন যেদিন তাঁকে হাজিরার কথা বলা হবে, তাকে হাজিরা দিতে হবে। তবে এদিন আদালত থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন।

শনিবার সকালে নিয়ম মেনে বিধাননগর আদালতে হাজিরা দেন স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন তিনি। আগাম জামিনের সব নথি এদিন আদালতে জমা করেন তিনি। সমস্ত নথি খতিয়ে দেখে আদালত। তারপরেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আগাম জামিন কার্যকর করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-নির্দেশ মেনে বিধাননগর আদালতে BDO প্রশান্ত বর্মন

বারাসত আদালতের নির্দেশ মেনে আগাম জামিনে আত্মসমর্পণ করেছেন দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণ। শনিবার সকালে কলকাতায় আসেন প্রশান্ত বর্মন। সেখান থেকে তিনি যান বিধান নগর আদালতে। বিধাননগর কমিশনারেটে গিয়ে তদন্তে সহযোগিতাও করবেন তিনি। জানা গিয়েছে, আদালতের পক্ষ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণকে। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল অভিযুক্ত প্রশান্ত বর্মণকে গ্রেফতার করা হয়নি। তাঁর আগেই আগাম জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছে বারাসত আদালত। কিন্তু আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা করতেই নির্দেশ মতো কলকাতায় এসেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

‘১০ হাজার ভোট ডাউন দেব’, কার্যালয়ে বসেই দলীয় প্রার্থীকে হারানোর ছক তৃণমূল নেতার

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

মালদার তিনটি ডিসি আর সি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা

হুডখোলা গাড়িত চেপে ভোটপ্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ