মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে পর্ষদ সভাপতি

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের বিভিন্ন জেলায় সফর করে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের বিভিন্ন জেলায় সফর করে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বর্তমানে দক্ষিণ দিনাজপুরে রয়েছেন। শুক্রবার এই জেলার বালুরঘাট শহরে তিনি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা নিয়ে এদিন পর্ষদ সভাপতি বালুরঘাটে আত্রেয়ী সভাকক্ষে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। তারপরে ডিস্ট্রক্ট কনভেনার, মহকুমা কনভেনার ও পরীক্ষা গ্রহণ কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে বালুরঘাট পুরসভায় বৈঠক করবেন। উল্লেখ্য বুধবার পর্ষদ সভাপতি উত্তর দিনাজপুরে স্কুলে স্কুলে যান। বৃহস্পতিবার তিনি যান দক্ষিণ দিনাজপুরের হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি (February) থেকে। এ বছর প্রায় ৮ লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে। জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবে পর্ষদ। ইতিমধ্যে মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রকে ন্যূনতম তিনটি সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। একটি ক্যামেরা থাকবে পরীক্ষার্থীরা যে পথ দিয়ে ঢুকবে সেখানে, একটি থাকবে প্রধান শিক্ষকের ঘরে এবং আরেকটি থাকবে যে ঘরে প্রশ্নপত্র থাকবে সেখানে।

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বিষয়টি নিয়ে বলেন, ‘প্রতিটি স্কুলে ৩টি করে সিসিটিভি লাগানোর বিষয়টিকে আমরা বাধ্যতামূলক করছি, ডিস্ট্রক্ট মনিটরিং টিম আমরা তৈরি করে দিয়েছি, ওই টিম পরীক্ষা প্রস্তুতি খতিয়ে দেখে কোন খামতি রয়েছে কিনা তা খতিয়ে দেখে পর্ষদকে রিপোর্ট পাঠাবেন।’ তিনি জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ভার্চুয়াল কনফারেন্স করে আমাদের শিক্ষা দফতরের প্রধান সারা রাজ্যের প্রতিটি সেন্টার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের