Christmas 2022 News: খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, সাংবাদিক বৈঠক বাবুলের

এবারে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন হবে আগামী ২১ ডিসেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের মত এবারেও জাঁকজমক করে হবে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যাল (KCF)। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি উৎসবের আবহ। যীশু খ্রিস্টের জন্মদিন থেকে নতুন বছরের সূচনা জুড়ে সেজে ওঠে পার্ক স্ট্রিট। প্রতিবছর সেই উৎসব উপলক্ষ্যেই আয়োজন করা হয় ‘কেসিএফ’। এবারে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন হবে আগামী ২১ ডিসেম্বর। আর এই উৎসবের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

শুক্রবার কেসিএফ নিয়েই সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের আধকারিকরাও। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে বিশেষ ভাবে আন্তরিক সাহায্য করেন। মুখ্যমন্ত্রীর সুরেই বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। মন্ত্রী জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর বিকেল সড়ে ৪টার সময় অ্যালেন পার্কে কেসিএফের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরনিগমের ব্যবস্থাপনায় এই উৎসব চলবে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সেজে উঠবে পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্ত্বর এবং সংলগ্ন এলাকা। উৎসবের উদ্বোধনের দিনেই অ্যালেন পার্ক থেকে ভার্চুয়ালি পার্কস্ট্রিট চত্ত্বরে আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাবুল জানিয়েছেন, সমস্ত আয়োজনে এগিয়ে এসেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।

পর্যটন মন্ত্রী বলেন, ক্যামাক স্ট্রিটে ২১-২৩ তারিখ পর্যন্ত থাকছে ‘মিউজিক্যাল প্রোগ্রাম’। তিনি বলেন, আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া উৎসবের প্রতিদিনেই আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। তিনি বলেন, শুধু কলকাতা নয় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল, ঝাড়গ্রামের খ্রিস্টমাস উৎসবের উদ্বোধন হবে ২১ ডিসেম্বর। সেই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত।

আর শিশুদের মন ভোলাতে থাকছে সান্তাক্লজ। তবে একজন নয়, থাকছেন অনেক সান্তা। উৎসব চত্বর জুড়ে তাঁরা বিলোবেন চকলেট, কেক। মন্ত্রী জানাচ্ছেন, ওই উৎসবের মরশুমে সান্তার সঙ্গে মজতে বড়রাও ‘ইয়ং হার্ট’।

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস