মোটের ওপর নির্বিঘ্নেই শেষ হল প্রাথমিক টেট, খুশি চাকরিপ্রার্থীরা

২টো ৩০ মিনিটে পরীক্ষা শেষ হতে পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে বেরিয়ে হাসিমুখে চাকরিপ্রার্থীরা (Job Seekers) জানালেন, ‘পরীক্ষা ভালো হয়েছে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হল প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা। রবিবার দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষাকেন্দ্রের বাইরে ‘কী হয়, কী হয়‘ ভাবনা নিয়ে অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীদের অভিভাবকরা। অবশেষে ২টো ৩০ মিনিটে পরীক্ষা শেষ হতে পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে বেরিয়ে হাসিমুখে চাকরিপ্রার্থীরা (Job Seekers) জানালেন, ‘পরীক্ষা ভালো হয়েছে’। প্রশ্নপত্র কেমন হয়েছে, এই প্রশ্ন করতে এক টেট পরীক্ষার্থী জানালেন ‘ভালো হয়েছে’।

কোনও কোনও ব্যক্তি প্রাথমিক টেট পরীক্ষা বানচাল করার চেষ্টা করছে বলে শনিবার সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তার পর রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বিরোধীদের একাংশের টেট পরীক্ষা বানচালের চেষ্টা সত্ত্বেও পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। শিক্ষামন্ত্রীর সেই মন্তব্যের কিছুক্ষণ পর পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীরাও জানালেন পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্রও ভালো হয়েছে বলে জানায় টেট পরীক্ষার্থীরা। প্রসঙ্গত এদিনই টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়, টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নপত্র ঘুরছে তা ভুয়ো বলে জানান তিনি।

প্রসঙ্গত রবিবার সকাল থেকে পরীক্ষাকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে রাজ্যের ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে। রাজ্যজুড়ে ১৪৬০টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে টেট পরীক্ষা। পরীক্ষায় বসেছিল প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫