চন্দ্রিমার বৈঠকের মাঝেই স্বাস্থ্য ভবনের স্ক্যানারে রাজ্যের ৫ মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ

রাজ্যের ৫ মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষরা চলে এলেন স্বাস্থ্যভবনের স্ক্যানারে। আছেন আরও অনেকেই, যাদের নিয়ে খোঁজখবর শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী(Minister of State for Health) চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের এমএস ভিপি তথা সুপার, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের নিয়ে এদিন অর্থাৎ বুধবার দুপুরে এক ভার্চুয়াল বৈঠকে(Virtual Meeting) বসছেন। আর জি কর পরিস্থিতির(R G Kar Incident) পর ওই বৈঠকে সরকারি তরফে কী বার্তা দেওয়া হয় সেটার দিকে যখন সকলে তাকিয়ে থাকবেন তখন, রাজ্যের ৫ মেডিকেল কলেজের অধ‌্যক্ষ-উপাধ‌্যক্ষরা চলে এলেন স্বাস্থ‌্যভবনের(Swastha Bhawan) স্ক‌্যানারে! সন্দীপ ঘোষের(Sandip Ghosh) ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ‌্যভবনের একাধিক কর্তার অভিযোগ, সন্দীপ ঘোষের ছায়া জেলার মেডিকেল কলেজেও প্রসারিত ছিল। এখন সেই সন্দীপ ঘোষের সার্ভিস ফাইল খতিয়ে দেখছে স্বাস্থ‌্যভবন। একইসঙ্গে ২০২১ সাল থেকে যারা বিভিন্ন জেলায় উপাধ‌্যক্ষ-অধ‌্যক্ষ হিসাবে কাজ করছেন, স্বাস্থ‌্যভবনের স্ক‌্যানারে তাঁরাও রয়েছেন।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে ১৪টি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে

স্বাস্থ‌্য-শিক্ষা অধিকর্তা বিভাগের একাধিক আধিকারিক সংশয় প্রকাশ করছেন, অকারণে কোনও ছাত্রকে ফেল করিয়ে দেওয়া অথবা কোনও সেমেস্টারের প্র‌্যাক্টিক‌্যাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার মতো বেশ কিছু অভিযোগ স্বাস্থ‌্য বিশ্ববিদ‌্যালয় ও স্বাস্থ‌্য-শিক্ষা অধিকর্তার টেবিলে এসেছিল। প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে নবান্নের নির্দেশে। চলতি বছরে সদ‌্য মেডিকেল গ্র‌্যাজুয়েট হওয়া পড়ুয়ার সংখ‌্যা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই কম। এইসব টুকরো টুকরো তথ‌্য জোড়া দিয়েই কঠোর পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ‌্যভবন। সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ‌্যক্ষ এক সময়ের ডাকসাইটে বাম চিকিৎসক নেতা ডা. ইন্দ্রজিৎ সাহা, জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধ‌্যক্ষ ডা.প্রবীর দেব ও উপাধ‌্যক্ষ ডা. কাঞ্চন দেব, সাগর দত্ত মেডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডা.সুজয় মিস্ত্রী, রামপুরহাট মেডিকেল কলেজের অধ‌্যক্ষ ডা.করবী বড়াল এবং বর্ধমান মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্সের এক মহিলা অধ‌্যাপকের কাজকর্ম বিগত চার বছর বা তারও আগে যতদূর সম্ভব খতিয়ে দেখা হবে। সেইসব মেডিকেল কলেজের পঠনপাঠন ও রোগী পরিষেবা খতিয়ে দেখার জন‌্য আলাদা এক্সপার্ট টিম গঠন করা হচ্ছে।   

আরও পড়ুন, রামকৃষ্ণ মিশনের পাশে মমতা, Education Hub গড়তে ১৫ একর জমি দিচ্ছে রাজ্য

আচমকা একলপ্তে এতজন অধ‌্যক্ষ, উপাধ‌্যক্ষর কাজকর্ম নিয়ে কেন সংশয়? স্বাস্থ‌্য-শিক্ষা অধিকর্তা বিভাগের আধিকারিকদের দাবি, রাজ‌্য সরকার আর কোনওভাবেই মেডিকেল কলেজের পঠনপাঠন নিয়ে কোনওরকম আপস করবে না। চুপ করে থাকবে না রোগীস্বার্থ নিয়ে। তাই নবান্নের বিশেষ নির্দেশেই এই পদক্ষেপ। রাজ‌্য সরকার এনএমসির অনুমতি নিয়ে চলতি বছরেই ৬টি মেডিকেল কলেজ তৈরি করেছে। এনএমসি গ্র‌্যাজুয়েট ও পোস্ট গ্র‌্যাজুয়েটের বিভিন্ন কোর্স চালুর জন‌্য জলের মতো টাকা খরচ করছে। কিন্তু মুষ্টিমেয় চিকিৎসক, অধ‌্যাপক প্রভাব খাটিয়ে বছরের পর বছর একই কলেজে ‘ছড়ি ঘোরাবেন’ এমনটা কোনওমতেই চলতে পারে না। সরকারি নিয়ম মেনে বদলি হবে। প্রতিটি কাজ প্রয়োজনে খতিয়ে দেখা হবে। দেখার বিষয় এদিন চন্দ্রিমা যে বৈঠক ডেকেছেন সেই বৈঠক থেকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?