স্নাতকোত্তর স্তরে পড়ুয়া ভর্তি নিয়ে জটিলতা বিশ্ববিদ্যালয়গুলিতে

বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার ফল প্রকাশের সময়ের মধ্যে ব্যবধান থাকবে। আর যার ফলে ভর্তি হতে পড়ুয়াদের সমস্যা হবে বলে মনে করছে তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির সময় নিয়ে এবার জটিলতার মুখে পড়ুয়ারা। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রুটিন মেনে অফলাইনে স্নাতক স্তরের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফলাইন পরীক্ষা এখনও শেষ হয়নি। পরীক্ষা শেষ হতে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার ফল প্রকাশের সময়ের মধ্যে ব্যবধান থাকবে। আর যার ফলে ভর্তি হতে পড়ুয়াদের সমস্যা হবে বলে মনে করা হচ্ছে।

সাধারণত সব বিশ্ববিদ্যালয়েই সেপ্টেম্বর মাসেই স্নাতকোত্তরের ক্লাস শুরু হয়ে যায়। কিন্তু এ বছর রাজ্যের কোনও কোনও বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ হতে সেপ্টেম্বর মাস পেরিয়ে যাবে বলে আশঙ্কা করছে পড়ুয়ারা। সুধু ফল প্রকাশ নিয়ে আশঙ্কা নয়। ক্লাস শুরুর সময় নিয়েও যথেষ্ট সন্দিহান পড়ুয়ারা। কারণ অক্টোবর মাসের শুরুতে দুর্গা পুজো। ফলে স্নাতকোত্তরে ক্লাস শুরু নিয়েও সংশয়ে রয়েছে ছাত্র-ছাত্রীরা। একইসঙ্গে দেশের অন্যান্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি হতেও সমস্যা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কলকাতার লেডি ব্রেবোর্নের অধ্যক্ষা শিউলি সরকার এই বিষয়ে জানান,  ‘কলকাতার পরীক্ষা শেষ হচ্ছে ৩ অগস্ট। যে পড়ুয়ারা দেশ-বিদেশের প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, তাদের ফল ইনফর্মালি আগে বের করে দেওয়া হয়। কিন্তু তাতেও এ বার সমস্যা হবে।’ এ বছর পড়ুয়াদের কার্যত সমস্যার মুখে পড়তে হবে তা মানছেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের এক কর্তা। তিনি জানান, ‘রবীন্দ্রভারতীতে ফল বেরোলেও এখন ভর্তি শুরু করতে পারবে না। কারণ পরে কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সিতে ভর্তি শুরু হলে রবীন্দ্রভারতীর অনেক আসন ফাঁকা হয়ে যাবে। ফলে অপেক্ষা করতেই হবে।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?