বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  অফিস থেকে  ফেরার  সময়ে ফের ট্রেন বিভ্রাট শিয়ালদহ-বনগাঁ শাখায়। কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সময় চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। লাইনে  সমস্যার জেরে বুধবার সন্ধ্যায় ব্যাহত হয় ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায়  সমস্যার সম্মুখীন হন নিত্যযাত্রীরা।  

সূত্রের খবর, প্রায় দেড় থেকে দু’ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হয়।  ব্যস্ত সময়ে আচমকা ট্রেন থমকে যাওয়ায় চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় এমনিতেই বনগাঁ শাখার লোকাল ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় থাকে। তার উপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় আরও বাড়তে শুরু করে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দত্তপুকুরে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীদের একাংশ।

আরও পড়ুন: বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

যাত্রীদের দাবি , দত্তপুকুর ও বিড়া স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনের সিগন্যালিং পয়েন্টে সমস্যা তৈরি হয়। এর জেরে একাধিক লোকাল ট্রেন নির্ধারিত সময়ে চলতে পারেনি। কোথাও ট্রেন দাঁড়িয়ে পড়ে, আবার কোথাও নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ট্রেন পৌঁছয়।  পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাজে নামে রেলের আধিকারিকরা। সিগন্যালিংয়ের সমস্যা মেরামতের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে সিগন্যাল দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড