অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার কারণে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন মহিলা উপভোক্তারা। শুক্রবার (২১ অগস্ট) হাবড়া পুরসভাতেও বিক্ষোভ দেখিয়েছেন মহিলা ভোক্তারা। পাশাপাশি অন্নপূর্ণা প্রকল্পের নাম বদলে ‘ঢুকেছে কি ঢোকেনি’ রাখার দাবি জানিয়েছেন তাঁরা। এদিন সকালে হাবড়া পুরসভায় এসে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

তাঁদের দাবি, বারবার ভোক্তাদের প্রয়োজনীয় নথি যাচাই প্রক্রিয়ার পরেও তাদের অ্যাকাউন্টে  টাকা ঢোকেনি। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কখনও সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম পূরণ, কখনও পুরসভা ও বিভিন্ন দফতরে নথি জমা দিয়েছেন তাঁরা, আবার কখনও তাঁদের বাড়িতে এসেও তথ্য যাচাই করে গিয়েছেন সরকারি আধিকারিকরা। এরপরও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁরা সময়মতো টাকা পাননি। এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যদিও এলাকার কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু বৃহৎ অংশের উপভোক্তা এখনও টাকা পাননি বলে দাবি বিক্ষোভকারীদের।

এদিন হাবড়া পুরসভায় এসে টাকা না পাওয়ার কারণ জানতে চান তাঁরা। কেন সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার পরেও টাকা মিলছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষুব্ধ মহিলারা। পরিস্থিতি ঘিরে পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাহত হয় পৌরসভার স্বাভাবিক কাজকর্ম। ক্ষুব্ধ উপভোক্তাদের কটাক্ষ, অন্নপূর্ণা ভাণ্ডারের নাম বদলে ‘ঢুকেছে কি ঢোকেনি’ রাখা উচিত। তাঁদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকে যদি টাকা দেওয়া হয়, তাহলে সবাইকে একসঙ্গে টাকা দেওয়া হোক। আর যদি কোনও সমস্যা বা তথ্য যাচাই বাকি থাকে, তাহলে আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর টাকা দেওয়া হোক। বারবার হয়রানির পরেও টাকা না পাওয়ায় সরকারের গাফিলতিকেই দায়ী করছেন তাঁরা। দ্রুত সমস্যা সমাধান করে বকেয়া টাকা তাঁদের অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়া আজ বিরাটি রেললাইন অবরোধ করেও বিক্ষোভ দেখান অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া উপভোক্তারা। 

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা