নতুন বছরের শুরুতেই সিঙ্গুর ষ্টেশনে তারকেশ্বরগামী লোকাল আটকে শুরু বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই  সিঙ্গুর স্টেশন জুড়ে শুরু  বিক্ষোভ।  তাদের দাবি হাওড়া থেকে সিঙ্গুরগামী সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটির যাত্রাপথ কোনও মতেই সম্প্রসারণ করা যাবে না। বুধবার এই দাবিতেই রেল অবরোধ করলেন সিঙ্গুরবাসী। এরজেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।

সিঙ্গুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে  এদিন সকাল  ৬টা ৪৫ মিনিট নাগাদ থেকে শুরু হয়েছে বিক্ষোভ। জানা গিয়েছে, সম্প্রসারিত নতুন রুটে হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনটি সিঙ্গুর ষ্টেশনে আসতেই  সিঙ্গুরবাসীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার  নেতৃত্বাধীন  তৃণমূল কর্মীরা। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছিয়েছেন রেল পুলিশরা ।

এদিনের বিক্ষোভ প্রসঙ্গে বেচারাম মান্না জানিয়েছেন, ‘সিঙ্গুরের মানুষদের কথা ভেবে এক জোড়া ট্রেন চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আচমকাই গত সোমবার রেলের তরফে জানান হয় এই ট্রেনটি তুলে নেওয়া হবে। যতক্ষণ না রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হবে ততক্ষণ চলবে এই বিক্ষোভ । সিঙ্গুর আন্দোলন লোকাল ছাড়া অন্য ট্রেন তাঁরা আটকাবেন না।‘ এখান থেকেই স্পষ্ট যে , কখন সিঙ্গুর ষ্টেশন থেকে বিক্ষোভ উঠবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। রেলের তরফে ঘোষণা করা সিঙ্গুর লোকাল তুলে দিয়ে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এতেই আন্দোলনে নেমেছে তৃণমূল ৷   

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা