‘বাবা হিসেবে গর্বিত’, শুভেন্দুর শপথ গ্রহণের পরে বললেন শিশির অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি : শুভেন্দু অধিকারীর মা আগেই বলেছিলেন ছেলে মুখ্যমন্ত্রী হবে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু শপথ নেওয়ার পরে আবেগে ভাসছেন মা গায়েত্রীদেবী। তিনি বলেছেন, জনগণের স্বার্থে কাজ করতে হবে। যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াই চালিয়ে যেতে হবে। ছেলের সাফল্যে খুশি বাবা শিশির অধিকারীও। তবে নিজের আবেগে রাশও টেনেছেন তিনি। 

ছেলের শপথ অনুষ্ঠানে যাননি বাবা শিশির অধিকারী। কিন্তু বাড়িতে টিভির সামনে বসেই এই আনন্দ উপভোগ করেছেন তিনি। এদিন তাঁর কথায়, পরিবারের মধ্যে কারও হাত কাউকে ধরতে হয় না। সবাই নিজের নিজের মতো করেই এগিয়ে চলে। নিজের আদর্শকে বজায় রেখে কাজ করেছে শুভেন্দু। বাংলার যুবকদের উন্নতি করা দরকার। নন্দীগ্রাম লড়াই ইতিহাস সৃষ্টি করেছিল। সেই লড়াইয়ে ছিল শুভেন্দু। সেখানে তাঁকে বার বার ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন শিশির অধিকারী। পান্তাভাত খাওয়া মানুষ আজ লড়াই করে জয় পেয়েছে। তিনি আরও বলেন, একটি শক্তিশালী অর্থনীতি তৈরি হোক। বাবা হিসেবে তিনি গর্বিত। মোদিকেও সম্মান জানিয়েছেন তিনি। যোগ্য মানুষকে সম্মান দেওয়া উচিৎ। একসময়ে তৃণমূল করতেন বলেও জানালেন। সেটা ভুল করেছেন বলে ফের স্বীকার করলেন তিনি। 

শুভেন্দুর মা বলেছেন, ৫ বছর ধরে যেভাবে ছুটে বেরিয়েছেন শুভেন্দু, কাজ করেছেন, সেইভাবেই কাজ করতে হবে। ছেলের সাফল্যে অত্যন্ত খুশি হয়েছেন তিনি। নিজেকে রত্নগর্ভা বলেও মনে করেন শুভেন্দুর মা। বাবার কাছ থেকেই রাজনীতির শিক্ষা পেয়েছেন শুভেন্দু। যেভাবে শিশির অধিকারী লড়াই করেছেন, সেই মতোই লড়াই করেছেন শুভেন্দু। অভয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ছেলের কাছে অভয়ার মৃত্যুর তদন্ত করার দাবি রাখবেন। 

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম