পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগের জট কাটাতে উদ্যোগী রাজ্য সরকার। শুধুই উদ্যোগী নয়, সরকারি চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। এসএসসি-র পর পিএসসি’র চেয়ারম্যান পদেও বসানো হল এক অবসরপ্রাপ্ত আইএএস-কে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা।

আজ, সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনিল ভার্মা যেদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে এমনটাই স্পষ্ট করে বলা হয়েছে। মূলত সরকারি চাকরির ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ ও দুর্নীতিমুক্ত করতেই একজন অবসারপ্রাপ্ত আমলাকে পিএসসি’র চেয়ারম্যান পদে বসাল বিজেপি সরকার। অবসরপ্রাপ্ত আইএএস অনিল ভার্মা উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি ১৯৮৯ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস। তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরাসরি ভারতীয় প্রশাসনিক পরিষেবায় যোগদান করেছিলেন। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। একই সঙ্গে আইএএস অনিল ভার্মা পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ৩৭ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে অনিল ভার্মার।

আরও পডুন: গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

উল্লেখ্য, পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে নিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আমলা দেবল রায় কিছুদিন আগেই পিএসসি’র চেয়ারম্যানের পদে ইস্তফা দেন। তারপরেই বেশ কিছু মাস ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি খালি ছিল। সেই জায়গাই এবার পূরণ করল রাজ্য সরকার।

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের