গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজনীতির বাইরেও নানা কর্মকাণ্ডে বারবার নজর কেড়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। কখনও মাছ ধরতে, কখনও গাছ থেকে আম পাড়তে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি স্টুডিয়োতে ‘ঝালমুড়ি’ গান রেকর্ড করে আলোচনায় এসেছিলেন তিনি। এবার গান গাওয়ার পর অভিনয়ের জগতেও পা রাখলেন দিলীপ ঘোষ।

সোমবার সকালে নিউ টাউনে ‘শঙ্করা’ নামে একটি মিউজিক ভিডিয়োর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সঙ্গীতশিল্পী চয়নিকার তৈরি এই মিউজিক ভিডিয়োতেই অভিনয় করেছেন তিনি। প্রকাশ্যে আসা ঝলকে দেখা গিয়েছে, ত্রিশূল হাতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। অনুষ্ঠান ঘিরে কৌতূহল ছিল উপস্থিত অতিথি ও অনুরাগীদের মধ্যেও।অভিনয়ে আত্মপ্রকাশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তিনি সবসময় তা পালন করার চেষ্টা করেছেন। তাঁর কথায়, ‘আমাকে দল যখন যা করতে বলেছে,তাই করেছি। পার্টি বলল প্রেসিডেন্ট হও, হলাম। মন্ত্রী হতে বলল, হলাম। এমএলএ, এমপি-যে দায়িত্ব দিয়েছে, পালন করেছি। যাঁরা গান করেন, তাঁরা গান গাইতে বললেন, গাইলাম। এবার অভিনয় করার চেষ্টা করেছি’।

আরও পড়ুনঃ স্বস্তি পেলেন না মমতা, ফ্রিজ অ্যাকাউন্টে টাকা তোলার আবেদনে ইডির মতামত চাইল সুপ্রিম কোর্ট

রাজনীতি ও অভিনয়ের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘সব রাজনৈতিক নেতাই অভিনেতা, আলাদা করে অভিনয় করা দরকার পড়ে না’। তাঁর এই মন্তব্যও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে।উল্লেখ্য, কয়েকদিন আগেই একটি স্টুডিয়োতে ‘ঝালমুড়ি’ শিরোনামের গান রেকর্ড করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চর্চা হয়েছিল। এবার ‘শঙ্করা’ মিউজিক ভিডিয়োয় অভিনয়ের মাধ্যমে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক পরিসরেও নিজের উপস্থিতি আরও একবার তুলে ধরলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪