বালুরঘাটে আয়োজিত হল চামুণ্ডা মায়ের পুজো, মেলায় ভিড় ভক্তদের

মনসা পুজো থেকে চৈত্রের চড়ক--- রূপসী বাংলার নিজস্ব পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছে এমন লোকাচারগুলি। বৈশাখের বাংলায়ও পালিত হয় নানা লোকাচার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিভিন্ন জায়গায় এলাকাভেদে রয়েছে বিভিন্ন লৌকিক সংস্কৃতির বৈচিত্র। মনসা পুজো থেকে চৈত্রের চড়ক— রূপসী বাংলার নিজস্ব পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছে এমন লোকাচারগুলি। বৈশাখের বাংলায়ও বিভিন্ন এলাকায় নানা লোকাচার পালিত হয়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ঐতিহ্য মেনে বৈশাখ মাসে লৌকিক চামুণ্ডা পুজো অনুষ্ঠিত হল। বালুরঘাটের চামুন্ডা তলায় প্রতি বছর আয়োজিত হয় এই লোকাচার। প্রথা মেনে এই বছরও বৈশাখ মাসের শেষ মঙ্গলবার ধুমধাম করে চামুণ্ডা মায়ের পুজো অনুষ্ঠিত হল।

এলাকায়  চামুণ্ডা মায়ের আর একটি নাম প্রচলিত রয়েছে । স্থানীয়রা ‘দৌড়ানো কালি’ নামেও এই দেবীকে অভিহিত করেন। বালুরঘাট শহরের বটতলা চত্বরে বৈশাখের শেষ মঙ্গলবার চামুণ্ডা মায়ের পুজো দেন ভক্তরা। আর এই পুজো উপলক্ষে বসে মেলা। পুজো দেওয়ার পাশাপাশি সেই মেলায় ভিড় জমান মায়ের ভক্ত ও স্থানীয়রা। স্থানীয়দের দাবি, চামুণ্ডা মা এক ভক্তের মাথায় চেপে দৌড়ে ঘুরে বেড়ান, তাই ‘দৌড়ানো কালী’ নামেও লোকে মা’কে জানে। বালুরঘাটে চামুণ্ডা মা’কে পুজো দেওয়ার আগে একাধিক নিয়ম পালন করেন ভক্তরা। কথিত আছে বহু বছর আগে বানের জলে ভেসে এসেছিল চামুণ্ডা মায়ের মুখোশটি। বর্তমানে যে স্থানে মায়ের মন্দির, প্রথমে সেখানেই পড়ে থাকতে দেখা যায় চামুণ্ডা মায়ের মুখোশ। আর তার পর থেকেই সেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথা মেনে তাই প্রবল ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মঙ্গলবার চামুণ্ডা মায়ের পুজো অনুষ্ঠিত হল। কোভিড পরিস্থিতির কারণে গত দুবছর কোনওরকমে পুজো অনুষ্ঠিত হলেও বসেনি মেলা। কিন্তু করোনার প্রকোপ কমতেই  এই বছর ভক্তরা মায়ের পুজো আয়োজন করলেন ভীষণ উদ্যমে।  পাশাপাশি পুজো উপলক্ষে মেলায় ভিড়ও জমালেন ভক্ত ও স্থানীয়রা।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?