RG কর কাণ্ডের মধ্যে এবার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

Share:

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের পর থেকে সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে রাজ্যজুড়ে । কখনও হুমকি, কখনও মারধর আবার কখনও শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে । এবার এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে । ইতিমধ্যে অভিযুক্ত সিভিককে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি হয়েছে আউশগ্রামের নৃপতিগ্রামে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের নাম রহমতুল্লাহ শেখ । পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানায় কর্মরত ছিল সে ।

জানা যায়, নৃপতিগ্রামে দুই পরিবারের ঝামেলার মিমাংসা করতে সালিশি সভা বসিয়ে ছিলেন কয়েকজন গ্রামবাসী । সেই খবর সিভিক ভলান্টিয়র রহমতুল্লাহ শেখের কানে যেতে পুলিশের নির্দেশ মতে কোনও সালিশি সভা করা যাবে না বলে সতর্ক করেন। তারপরেই বছর তিরিশের আদিবাসী সম্প্রদায়ের এক গৃহবধূ সিভিক রহমতুল্লাহের বিরুদ্ধে আউশগ্রাম খানায় শ্লীলহাতানির অভিযোগ দায়ের করেন। শ্লীলতাহানির দাবি মিথ্যে বলে উড়িয়ে দেয় ধৃত সিভিক ভলান্টিয়র। পাড়ায় চোলাই মদের কারবারে নিষেধ করায় বচসা শুরু হয়। তাই তাকে মিথ্যে দোষ দিয়ে ফাঁসানো হচ্ছে বলে দাবি অভিযুক্তের।

আদিবাসী মহিলার অভিযোগ, বহুদিন ধরেই রহমতুল্লাহের কুনজর ছিল তার উপর। গতকাল রাতে বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত ভলান্টিয়র । যদিও এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়রকে । তাকে আজকে কোর্টে পেশ করা হয়েছে ।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের