৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্য কয়েক ছটাক জমিকে কেন্দ্র করে বিবাদের পরিণতি যে এমন ভয়াবহ হতে পারে, তা কল্পনাও করতে পারেননি এলাকার বাসিন্দারা। জমি নিয়ে দীর্ঘদিনের অশান্তির কাকিমাকে বাঁশ, ইট ও শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলার মা ও মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ঘাটশিলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নাসেরা বেগম (৪৫)। স্থানীয় সূত্রের খবর, স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় মা ও মেয়েকে নিয়ে ঘাটশিলা গ্রামেই থাকতেন নাসেরা। কয়েক বছর আগে আবাস যোজনায় বাড়ি পেলেও নিজের জমি না থাকায় ভাসুরের কাছ থেকে চার ছটাক জমি কেনেন তিনি। দাম দেন ৬৫ হাজার টাকা। তবে জমির রেজিস্ট্রি না করে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি হয়েছিল। অভিযোগ, পরবর্তীতে সেই জমি নাসেরাকে না জানিয়েই তাঁর ছোট দেওরের দুই ছেলে চাঁদ শেখ ও ডালিম শেখের কাছে বিক্রি করে দেন ভাসুর। এরপর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য নাসেরার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। বৃহস্পতিবার গ্রামে সালিশি সভা বসেও সমস্যার সমাধান হয়নি।

আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

অভিযোগ, শনিবার আচমকাই লোকজন নিয়ে নাসেরার বাড়িতে চড়াও হন চাঁদ ও ডালিম। বাড়িতে ঢুকে নাসেরা, তাঁর মা ও মেয়েকে ইট, বাঁশ এবং শাবল দিয়ে মারধর করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় নাসেরার। তাঁর মা নাজিরা বেগম ও মেয়ে কিসমাতারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। 

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক