লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত বছর আগেই লিখে গিয়েছিলেন নির্মম কথাগুলি। তিনি লিখেছিলেন,

‘যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে

বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।

বেতন দিয়াছ?-চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল্‌?
রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে,
রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে,
বল ত এ-সব কাহাদের দান! তোমার অট্টালিকা
কার খুনে রাঙা? –ঠুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লিখা..

স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গেলেও ‘আত্মনির্ভর ভারতে’ সমাজের খেটে খাওয়া মানুষের সঙ্গে দুর্ব্যবহারের চিত্র-একটুও বদলায়নি। বরং আকাশচুম্বী অট্টালিকায় বাস করা বাবুরা   যে কায়িক পরিশ্রম করা শ্রমিকদের ‘মানুষই’  মনে করেন না, ফের তার এক জলজ্যান্ত প্রমাণ মিলল।  এক বহুতল ভবনে  চার-চারটি সচল লিফট থাকতেও মাথায় কংক্রিকেটের পেল্লাই সাইজের চাঙর নিয়েসিঁড়ি ভেঙে ২১ তলা পর্যন্ত উঠতে দেখা গিয়েছে এক শ্রমিককে। তাঁর প্রতিটি পদক্ষেপ বুঝিয়ে দিয়ে শক্তি নেই শরীরে, তবুও দিন শেষে সামান্য টাকা হাতে পাওয়ার বিনিময়ে অমানসিক পরিশ্রম  করে যেতে হচ্ছে। অনলাইনে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অমানবিকতার সব সীমা পার করা ভিডিয়ো। ক্ষোভে ফুঁসছেন নেটা নাগরিকরা।

ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘ডিম্পস’  এক অমানবিক ঘটনার ভিডিয়ো শেয়ার করেছিলেন ( যদিও তার প্রোফাইলে এখন আর সেই পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না)। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন নির্মাণ শ্রমিক তার মাথায় দুটি কংক্রিটের ব্লক নিয়ে কোনও ক্রমে ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। দৃশ্যটি ক্যামেরাবন্দি করার সময়ে ‘ডিম্পস’ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘দেখুন, এই বাড়িটিতে চারটি লিফট আছে, অথচ শ্রমিকদের মালামাল উপরে নিয়ে যাওয়ার জন্য লিফটগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। বেচারা শ্রমিকদের সিঁড়ি বেয়ে একেবারে ২১ তলা পর্যন্ত উঠতে হচ্ছে। এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে! এখানে চারটি লিফট থাকা সত্ত্বেও গরিব শ্রমিকদের সেগুলো ব্যবহারের সুযোগ নেই।’

‘ডিম্পস’ এর পাশাপাশি ‘এক্স’ ব্যবহারকারী অমিত সিংহ  ভিডিওয়ো পুনরায় শেয়ার করেন। তিনি ভবনের পক্ষ থেকে শ্রমিকদের লিফট ব্যবহারে আরোপিত বিধিনিষেধের সমালোচনা করে ক্যাপশনে লেখেন, ‘চারটি লিফট থাকা সত্ত্বেও একজন শ্রমিককে ভারী বোঝা বহন করে ২১ তলা পর্যন্ত উঠতে বাধ্য করা হচ্ছে, কারণ লিফটগুলো শুধু বাসিন্দাদের ব্যবহারের জন্যই সংরক্ষিত রাখা হয়েছে।’

সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই অমানবিক ভিডিয়ো। এক নেটা নাগরিক ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘বহুতল ভবনটির আবাসিকদের আচরণ পুরনো দাসপ্রথাকেই মনে করিয়ে দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সভ্যতা মানুষকে কী শেখাল, যদি তারা এখনও অন্য মানুষদের শোষণই করে যায়? ’ অন্য একজন বিস্ময় প্রকাশ করে লিখছেন, ‘চারটি লিফট থাকা সত্ত্বেও একজন শ্রমিককে কেন এতগুলো তলা বেয়ে ভারী বোঝা বহন করতে হবে।’ কেউ-কেউ লিখেছেন, ‘এ এক চরম পরিহাস।  একটি বিলাসবহুল ভবনের সুযোগ-সুবিধাগুলো সেই মানুষগুলোর জন্যই ব্যবহারের অযোগ্য, যারা আসলে এই ভবনটি নির্মাণের পিছনে শ্রম দিয়েছেন!’

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক