হামিদুর কী বিজেপির হাতে তামাক খাচ্ছেন, বিতর্কিত মন্তব্যের জেরে প্রশ্ন ঘুরছে তৃণমূলে

চোপড়ার ঘটনায় বিজেপি নেতা অমিত মালব্যের সুরে সুর মিলিয়ে বার্তা দিলেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। আর তার জেরেই শুরু নয়া বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুরের(Uttar Dinajpur) ইসলামপুর মহকুমার চোপড়া(Chopra) ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকায় সালিশি সভা বসিয়ে এক যুগলকে বেধড়ক মারধরের ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন। যদিও সেই ঘটনার মূল মাথা তথা এলাকার বাহুবলী নেতা তাজমুল ওরফে জেসিবি-কে পুলিশ রবিবার রাতেই গ্রেফতার করেছে। কিন্তু এখন চোপড়ার তৃণমূল বিধায়ক(TMC MLA) হামিদুর রহমানের(Hamidur Rahaman) এক মন্তব্যের জেরে আরও বড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা বিজেপি(BJP) নেতা অমিত মালব্যের(Amit Malabya) সুরে সুর মিলিয়ে হামিদুর যে মন্তব্য করেছেন তার জেরে এখন তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছে, হামিদুর কী বিজেপির হাতে তামাক খাওয়া শুরু করেছেন! ২৬’র বিধানসভা নির্বাচনের আগেই কী তিনি বিজেপিতে যোগ দেবেন, নাকি দলে থেকে সাবাতোজ করে বিজেপিকে জেতাতে সাহায্য করবেন!  

ঠিক কী বলেছেন হামিদুল? রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদ মাধ্যমকে দেওয়া বার্তায় তিনি বলেছেন, ‘আমরা ঘটনার নিন্দা জানাই। কিন্তু মহিলাটিও অন্যায় করেছেন। তিনি তাঁর স্বামী, ছেলে ও মেয়েকে ছেড়ে শয়তান জানোয়ারে পরিণত হন। মুসলিম রাষ্ট্র অনুযায়ী কিছু নিয়ম ও ন্যায়বিচার আছে। যাইহোক, আমরা একমত যে যা ঘটেছে তা অনেকটা চরম ছিল। এখন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ মালব্য কী বলেছেন? চোপড়ার ঘটনার ভিডিও পোস্ট করে অমিত দাবি করেছেন, এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের কুৎসিত রূপ। পশ্চিমবঙ্গে তৃণমূল শরিয়া বিচারালয় চালাচ্ছে। এই দুই নেতার বক্তব্য সামনে আসার পরেই প্রশ্ন ঘুরছে, বিজেপি নেতা যা দাবি করছেন তার সঙ্গে কীভাবে সুরে সুর মেলাচ্ছেন হামিদুর। কীভাবে দাবি করছেন ভারত বা পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র? সাংবিধানিক ভাবে ভারত তো এখনও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে তাঁরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়। কিন্তু ভারতকে কে কবে কখন মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করল?

প্রশ্ন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে হামিদুর কীভাবে একজন নির্যাতিতাকে ‘শয়তান জানোয়ার’ আখ্যা দেন? একজন মহিলা তিনি বিবাহিত বা অবিবাহিত যাই হোন না কেন, তিনি নিঃসন্তান বা সন্তানবতী যাই হোন না কেন, সধবা বা বিধবা যাই হোন না কেন, তিনি ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন তা বিচার করার দায়িত্ব আদালতের। সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে হামিদুর তাঁকে ‘শয়তান জানোয়ার’ আখ্যা দেন? যে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, দলের সুপ্রিমো একজন মহিলা, সেই দলের এক বিধায়ক কীভাবে একজন মহিলাকে ‘শয়তান জানোয়ার’ আখ্যা দেন? যে রাজ্যে মহিলাদের জন্য একাধিক আর্থসামাজিক সরকারি প্রকল্প রয়েছে, সেই রাজ্যের শাসক দলের বিধায়ক হয়ে কীভাবে হামিদুর এই কথা বলছেন? এত শত প্রশ্ন উঠে গিয়েছে যা শুধু সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তাই নয়, প্রশ্ন ঘুরছে তৃণমূলের অন্দরেও।

অনেকেই মনে করছেন, হামিদুর যা বলেছেন তা ইচ্ছাকৃত ভাবেই বলেছেন, তৃণমূলকে ড্যামেজ করার লক্ষ্য নিয়েই বলেছেন। কেননা কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে নিজেদের দাপট ধরে রেখেছে বিজেপি। জিতেছে ৮টির মধ্যে ৬টি আসনে। এই অবস্থায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চোপড়া থেকে জিততে এখন থেকেই হামিদুর বিজেপির সুবিধা করে দিচ্ছেন। সেই কারণেই এই সব বিতর্কিত মন্তব্য করেছেন যাতে আগামী দিনে উত্তরবঙ্গের হিন্দু ভোট একচেটিয়া ভাবে বিজেপির ঝুলিতে চলে যায় আর তিনি যেন চোপড়া থেকে নিশ্চিত ভাবে জিতে যান। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে হামিদুরের মন্তব্য দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে এবং তাঁর এহেন মন্তব্যের জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিসও পাঠানো হতে পারে।

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী