রহস্য মৃত্যু নাবালিকার, অভিযোগের তির প্রেমিকের দিকে

মূল অভিযুক্তের নাম সোহেল গয়ালী (২০+)। স্থানীয়দের দাবি, নাবালিকার মৃত্যুর পরেই পলাতক অভিযুক্ত ও তার পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালিতে। অভিযোগের তির ওই নাবালিকার প্রেমিকের দিকে। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। মূল অভিযুক্ত ফেরার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অভিযোগ, প্রেমিকের জন্মদিন উপলক্ষ্যে সোমবার তার বাড়ি গিয়েছিল ওই নাবালিকা। রাত সাড়ে আটটা নাগাদ নাবালিকাকে এক অপরিচিত মহিলা বাড়ি ফিরিয়ে দিয়ে যান। বাড়ি ফেরার পর বোঝা যায় ওই নাবালিকা অসুস্থ। ভোরে শারীরিক অবস্থার অবনতি হয় আরও। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে মেয়ে ছটপট করতে থাকে। বোঝা যায় যন্ত্রণা কিন্তু কিসের যন্ত্রণা, তা বুঝতে পারেন না বাড়ির কেউ। সঙ্গে সঙ্গে মা বেরিয়ে যান গ্রামীণ চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনার জন্য। ওষুধ নিয়ে ফিরে এসে দেখেন মেয়ের দেহে প্রাণ নেই(Death)।

এই ঘটনা নদিয়ার হাঁসখালি থানার গাজনা এলাকার। তারপর, শনিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার (Under Age) পরিবার। বাড়ির সকলের অভিযোগ, নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর পুলিশ (Police) একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মূল অভিযুক্তের নাম সোহেল গয়ালী (২০+)। স্থানীয়দের দাবি, নাবালিকার মৃত্যুর পরেই পলাতক অভিযুক্ত ও তার পরিবার। মৃতার পরিবারের দাবি, সোহেলের বাবার চাপেই হয়নি ময়নাতদন্ত। তাড়াতাড়ি করতে হয়েছে শেষকৃত্য। আরও অভিযোগ, সোহেল বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। পুলিশকেও তা জানানো হয়েছিল বলে দাবি নাবালিকার পরিবারের।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য