মমতার সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ রবীন্দ্রনাথ, চলছে খোঁজ

সভায় যোগ দিতে যাওয়ার পথে নিখোঁজ হন ওই তৃণমূল কর্মী। ওই কর্মীকে খুঁজে পেতে পরিবারের লোকেরা ইতিমধ্যে স্থানীয় বিধায়ক ও পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে এক তৃণমূলকর্মীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল। সোমবার বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর সভা ছিল। পরিবারের দাবি, সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে নিখোঁজ হন ওই তৃণমূল কর্মী। ওই কর্মীকে খুঁজে পেতে পরিবারের লোকেরা ইতিমধ্যে স্থানীয় বিধায়ক ও পুলিশের দ্বারস্থ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়া ওই তৃণমূলকর্মীর নাম রবীন্দ্রনাথ সাঁই। পূর্ব বর্ধমান জেলার মেমারির দেহুড়া গ্রামের বাসিন্দা তিনি। এলাকায় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত ছিলেন ওই ব্যক্তি। সোমবার বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে বাসে ওঠেন তিনি। কিন্তু বাস গন্তব্যে পৌঁছনোর পর সভাস্থলে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। সভায় যাওয়ার আগেই ওই ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ওই বাসে থাকা অন্য তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় বাস থেকে নেমে যখন সবাই পাঁয়ে হেঁটে সভাস্থলে যাচ্ছিলেন, তখনই সবার থেকে আলাদা হয়ে যান রবীন্দ্রনাথ। এরপর সভা স্থলে গিয়েও এলাকার সহকর্মীরা আর তাঁকে খুঁজে পাননি। ওইদিন মুখ্যমন্ত্রীর সভা শেষ হতে বাকিরা একে একে বাসে এসে উঠলেও দেখা মেলেনি রবীন্দ্রনাথের। আর এর পর খোঁজ খোঁজ রব পড়ে যায়। কিন্তু বেশকিছুক্ষণ অপেক্ষা করার পর তাঁর দেখা না মেলায় অবশেষে বাসটি সভাস্থল ছেড়ে চলে যায়।

অন্যদিকে ওই ব্যক্তি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিষয়টি জানান স্থানীয় বিধায়ককে। পরিবারের সদস্যরা বর্ধমান থানায়ও জানান বিষয়টি। পাশাপাশি বর্ধমান ও মেমারিতে তাঁর খোঁজ শুরু করেছেন তাঁরা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু