ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

নবদ্বীপের ফরেস্টডাঙা এলাকায় কৃষিজমি সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। অবশেষে এলাকায় অভিযান চালিয়ে একটি জেসিবি মেশিন এবং তিনটি ট্রাক্টর আটক করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবদ্বীপের ফরেস্টডাঙা এলাকায় কৃষিজমি সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। অবশেষে এলাকায় অভিযান চালিয়ে একটি জেসিবি মেশিন এবং তিনটি ট্রাক্টর আটক করল পুলিশ। তবে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া যন্ত্রপাতি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। ঘটনার আরও তদন্ত করছে পুলিশ। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ফরেস্টডাঙা এলাকায় চাষের জমির পাশ থেকে অবৈধভাবে বালি ও মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাটি কাটার কাজে যুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়।

স্থানীয় কৃষক রমেশ মাহাতোর অভিযোগ, এখানে প্রায় এক মাস ধরে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। প্রতিদিন সকাল ছয়-সাতটা থেকে বিকেল পর্যন্ত আট থেকে দশটি ট্রাক্টরে মাটি কেটে নিয়ে যাওয়া হয়। যার ফলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষিজমির পাড় ভেঙে যাচ্ছে এবং জমিতে জল জমে ফসলেরও ক্ষতি হচ্ছে। একই অভিযোগ করেছেন স্থানীয় কৃষক শিবশঙ্কর দেবনাথ। তাঁর কথায়, যেভাবে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভারী ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের রাস্তার অবস্থাও ক্রমশ বেহাল হয়ে পড়ছে।

তবে এই কর্মকাণ্ডে অভিযুক্ত মাটি ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও প্রতাপ ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ভূমি ও ভূমি সংস্কার (BLRO) দফতরের অনুমতি এবং সরকারি রয়্যালটি প্রদান করেই মাটি কাটা হচ্ছিল। সংশ্লিষ্ট জমিটি রানাঘাটের এক বাসিন্দার মালিকানাধীন। তাঁর কাছ থেকেই বৈধভাবে মাটি কেনা হয়েছে। ২৩ জুন সরকারি রয়্যালটি জমা দেওয়ার পরে তাঁরা মাটি কাটার কাজ শুরু করেছেন। অতীতে তৃণমূল-ঘনিষ্ঠ একাংশ এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে সমস্ত সরকারি নিয়ম মেনেই কাজ করা হলেও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। কিন্তু স্থানীয়দের বক্তব্য, যদি সমস্ত কাজ সরকারি অনুমতি নিয়েই হয়ে থাকে, তাহলে প্রায় এক মাস ধরে মাটি কাটার অভিযোগ উঠছে কেন? তবে পুলিশ বিষয়টি এখন খতিয়ে দেখছেন।

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের