বাংলাতেও হবে ভারত জোড়ো যাত্রা, আসতে পারেন রাহুল গান্ধিও

প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় জনতার ঢল নামলে বাংলায় আগামী বছর আসতে পারেন রাহুল গান্ধি। করতে পারেন সভাও। আসতে পারেন প্রিয়াঙ্কাও।

Share:

কৌশিক দে সরকার: জনউন্মাদনা, জনজাগরণ, জনস্রোত, জনসুনামি। কোনও শব্দই যথেষ্ট নয় রাহুল গান্ধিকে(Rahul Gandhi) ঘিরে ‘ভারত জোড়ো যাত্রা’র(Bharat Jodo Yatra) সঙ্গে আমজনতার মেলবন্ধন বোঝানোর জন্য। তবে প্রথম ৪টি শব্দই যথেষ্ট রাহুককে ঘিরে আমজনতার আবেগকে বোঝানোর জন্য। এবার সেই আবেগের ছবি উঠে আসতে পারে বাংলার(Bengal) বুকেও। কেননা সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই বাংলায় আসতে পারেন রাহুল গান্ধি। করতে পারেন জনসভাও। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করে দিয়ে যেতে পারেন তিনি। তবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই ৩ জেলাতেই হতে পারে সভা যেখানে হাজির থাকতে পারেন রাহুল গান্ধি। আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধিও।

আরও পড়ুন রেশন দোকান আর ডিলারদের সম্পত্তি নয়, আইন আনছে কেন্দ্র

২০২৪ এর প্রাক্কালে দেশজুড়ে কংগ্রেসকে(INC) অক্সিজেন দিতে রাহুল গান্ধি বার হয়েছে ‘ভারত জোড়ো যাত্রা’য়। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারিকা থেকে এই যাত্রা শুরু হয়েছে। ১৫০ দিনের যাত্রা শেষে ৩ হাজার ৫৭০কিমি পথ অতিক্রম করে তা পৌঁছাবে কাশ্মীরের শ্রীনগরের বুকে। প্রথমদিকে রাহুলের এই যাত্রা ঘিরে কোনও আগ্রহ ছিল না বিজেপির। আগ্রহ দেখায়নি দেশের অধিকাংশ সংবাদমাধ্যমও। কিন্তু দ্রুত সেই ছবি বদলাতে শুরু করে কেরলের মাটি থেকে। এরপর সময় যতই গড়িয়েছে ‘ভারত জোড়ো যাত্রা’য় মানুষের ঢল ততই ভিড় জমিয়েছে রাহুলকে ঘিরে। আর সেটাই ঘুম কেড়েছে গেরুয়া ব্রিগেডের। কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে কার্যত জনসুনামি দেখা গিয়েছে ‘ভারত জোড়ো যাত্রা’কে ঘিরে। আর রাহুলকে ঘিরে এই উন্মাদনা কংগ্রেসকেও নতুন করে ভাবতে বাধ্য করে দিয়েছে। সেই সূত্রেই যে সব রাজ্য দিয়ে এখনকার ভারত জোড়া যাত্রা যাচ্ছে না সেই সব রাজ্যেও এই যাত্রার আয়োজন এখন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস। সেই তালিকায় আছে বাংলার নামও।

আরও পড়ুন কেন্দ্রের চাপে বাংলায় বাতিল হচ্ছে ৫ লক্ষ ভুয়ো জবকার্ড

প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে চলতি বছরের শেষদিকে বাংলার বুকে ভারত জোড়া যাত্রার সূচনা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ২৮ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকের গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম প্রাঙ্গণ থেকে অধীর এই যাত্রার সূচনা করবেন। এরপর দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং ছুঁয়ে ৮০০কিমি পথ পেরিয়ে তা পৌঁছাবে কালিম্পংয়ে। এখনও পর্যন্ত এই যাত্রায় রাহুল গান্ধির যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু এখন ‘ভারত জোড়ো যাত্রা’য় যে জনতার ঢল দেখা যাচ্ছে তা যদি বাংলার বুকেও দেখা যায় তাহলে রাহুল আসতে পারেন বাংলার মাটিতে এই যাত্রায় যোগ দিতে। আসতে পারেন প্রিয়াঙ্কাও। সেক্ষেত্রে মুর্শিদাবাদ ও মালদায় জনসভা করবেন রাহুল। প্রিয়াঙ্কা সভা করতে পারেন উত্তর দিনাজপুরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে রাজ্যের বিধানসভায় কংগ্রেসের ১জন বিধায়কও নেই সেই রাজ্যে কংগ্রেসের এই যাত্রা ঘিরে কী আদৌ আমজনতার ঢল নামবে। যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কংগ্রেসের নিজস্ব ভোটব্যাঙ্ক ছিল, তার বেশিরভাগটাই এখন তৃণমূলের দখলে। এই অবস্থায় কতটা জমিই বা উদ্ধার করতে পারবেন রাহুল!

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের