নববর্ষের কেনাকাটাই ‘কাল’! টোটো-গাড়ির সংঘর্ষে মৃত ২, জখম শিশু সহ ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের কেনাকাটা করতে যাওয়ার পথে জাতীয় সড়কে টোটোর সঙ্গে যাত্রীবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই ব্যক্তি। গুরুতর জখম ২ শিশু সহ ৫জন। এই দুর্ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে। নববর্ষের কেনাকাটা করতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

জানা যাচ্ছে, নববর্ষের আগে যাত্রীবাহী ছোট গাড়ি করে নববর্ষের কেনাকাটা করতে যাচ্ছিলেন বেশ কয়েকজন। বাংলার নতুন বছরের শুরু বুধবার। সেই কারণে পরিবারকে নিয়ে নতুন জামাকাপড় কিনতে যাচ্ছিলেন সনাতন সরকার নামে এক ব্যক্তি। আচমকাই ১২ নং জাতীয় সড়কের ওপরে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২জনের। পাশাপাশি ২ শিশু সহ ৫জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মৃত ব্যাক্তিদের নাম সনাতন সরকার (৪৫) ও সন্তোষ বসাক (৪০)। তাঁদের বাড়ি বাড়ি ইটাহার থানার চাভোট গ্ৰামে। জখম হয়েছেন, আদরি বসাক (৩৫), ঝিলিক বসাক (৩০), সৌরভ বসাক (৪), ভরো সরকার (৩২) এবং সায়ন্তিকা সরকার(৯)।
দুর্ঘটনার পরে স্থানীয়রাই ছুটে আসে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা রায়গঞ্জ (Raiganj) মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তরিত করেছে কর্তব্যরত শল্য চিকিৎসক। তাঁদের দিকে নজর রেখেছেন চিকিৎসকরা।  কিন্তু দুর্ঘটনাটি কীভাবে ঘটল সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে