কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে রেল অবরোধ পুরুলিয়ায়

বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। সেই কর্মসূচি মেনে এদিন পুরুলিয়ায় রেল অবরোধে সামিল হন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে পুরুলিয়ায় রেল ও রাজ্য সড়ক অবরোধ করল এই জনজাতির মানুষজন। মঙ্গলবার বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি জনজাতির বিভিন্ন সংগঠন। পূর্ব ঘোষিত সেই কর্মসূচি মেনে এদিন পুরুলিয়ায় রেল অবরোধে সামিল হন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। রেল অবরোধের জেরে সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

কুড়মি জনজাতির বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে এই জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি করার দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় এদিন বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় বিভিন্ন জায়গায় রেল অবরোধের ডাক দেয় সংগঠনগুলি। এদিন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কুশতাঁড় স্টেশনে শুরু হয় রেল অবরোধ করেন কুড়মিরা। রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। শুধু রেল লাইন নয় ৫ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন আন্দোলনকারীরা। এর ফলে বাস, অটো-সহ বহু যানবাহন আটকে যায়, ফলে দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা।

শুধু পুরুলিয়ায় নয় মঙ্গলবার ওই একই দাবিতে পশ্চিম মেদিনীপুরেও রেল অবরোধ করে কুড়মি জনজাতির বিভিন্ন সংগঠন। এদিন খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে রেল অবরোধ শুরু হয়। আটকে পড়ে ২টি লোকাল ট্রেন ও মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভ নিয়ে আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো জানান, কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে এই আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল ও সড়ক অবরোধ চলবে বএল জানান তিনি।

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট