সময়মতো আসে না ট্রেন, অবরোধ-বিক্ষোভে তুলকালাম তালান্ডু

অবরোধের খবর পেয়েই রেল পুলিশ ও আরপিএফ ছুটে আসে। কিন্তু রেল কর্তাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ উঠবে না বলে জানিয়ে দেন

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: সময়মতো আসে না ট্রেন, যার জেরে প্রতিদিনই ভোগান্তির মুখে পড়তে হয় অফিসযাত্রীদের। এই অভিযোগে বর্ধমান-হাওড়া মেন লাইনে হুগলির তালান্ডু স্টেশনে তুমুল বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। যার জেরে ওই শাখায় কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শুক্রবার সকালে। সূত্রের খবর ঘণ্টা দুই অবরোধে চলার পর পুলিশ ও রেল কর্তাদের আশ্বাসে অবরোধ ওঠে। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ রেল লাইনে নেমে অবরোধ শুরু করেন যাত্রীরা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তালান্ডু স্টেশনে সময়মতো ট্রেন আসছে না। তার ওপর সকালে হাওড়াগামী একটি ট্রেন গত কয়েকমাস ধরে বন্ধ রাখা হয়েছে। সবমিলিয়ে অফিস টাইমে ট্রেনে উঠতে পারছেন না অনেকেই। এর ফলে অফিসযাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সময়ে কাজে পৌঁছতে পারছেন না বহু মানুষ। সঠিক সময়ে যাতে ট্রেন আসে, এই দাবিতে নিত্যযাত্রীরা এদিন বিক্ষোভ দেখিয়ে রেল অবরোধ শুরু করেন।

এই বিক্ষোভের জেরে বর্ধমান-হাওড়া মেন শাখার ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। এর জেরে ভোগান্তিতে পড়তে হয়েছে অসংখ্য মানুষকে। শুক্রবার সকালে অস্বাভাবিক দেরিতে চলছিল হাওড়া-বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেন। অফিস টাইমে তালান্ডু স্টেশনে ভিড়ও ছিল প্রচুর। কেন ট্রেন দেরিতে চলছে এই প্রশ্ন তুলে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল নিত্যযাত্রী। তাঁদের সঙ্গে যোগ দেন মহিলা ও অন্যান্য যাত্রীরাও। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে আসছে না লোকাল ট্রেন। পাশাপাশি সকালের দিকে যে হাওড়াগামী বাতিল ট্রেনটিও চালু করতে হবে। তাঁদের আরও দাবি, মালগাড়ি পাস করানোর জন্যই লোকাল ট্রেন দাঁড় করিয়ে রাখা হয় দিনের ব্যস্ত সময়ে।

অবরোধের খবর পেয়েই রেল পুলিশ ও আরপিএফ ছুটে আসে। কিন্তু রেল কর্তাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ উঠবে না বলে জানিয়ে দেন অবরোধকারীরা। পরে রেলের আশ্বাসে ঘণ্টা দুয়েক পর ওঠে অবরোধ। তবে হাওড়া-বর্ধমান মেন শাখায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পরে। রেল কর্তাদের দাবি, কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। পাশাপাশি তাঁরা আশ্বাস দিয়েছে ভোরে যে ট্রেনটি চলত আগামীকাল থেকে তা ফের চালু হবে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?